হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী চট্টগ্রামের হাটহাজারীতে কিছুদিন আগে অনুষ্ঠিত একটি ধর্মীয় সভায় যে ওয়াজ করেছেন তার ভিডিও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ার সুবাদে দেশবাসী এতদিন এই নেতা সম্পর্কে যে ধারণা সংযতভাবে পোষণ করতেন তাতে এখন মনে হয় বড় ধরনের চিড় ধরেছে। একটি ওয়াজ মাহফিলে দেয়া তার বয়ানে দেশের নারীদের নিয়ে যেসব বক্তব্য তিনি দিয়েছেন তা যে কোন সচেতন মানুষের বিবেচনায় অত্যন্ত ‘কুরুচিপূর্ণ’, ‘নোংরা’, ‘কুৎসিত’, ‘অশালীন’, ‘নারীবিদ্বেষী’, ‘নারী স্বাধীনতাবিরোধী’, ‘সভ্যতাবিরোধী’; এমনকি ইসলাম নারী সম্পর্কে যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। দেশের ওলামাদের মধ্যে অনেকেই মিডিয়ায় আল্লামা শাহ শফীর বক্তব্যকে ইসলামসম্মত নয় বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদের সংগঠনের আমিরের বক্তব্য মিডিয়া ক্যু, খণ্ডিত ও বিকৃতভাবে প্রচারিত হয়েছে। হেফাজতে ইসলাম বিগত কয়েক মাসে দেশে আস্তিক ও নাস্তিকের কল্পিত অভিযোগ তুলে মুসলমানদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত বিভাজন তৈরি করে রাস্তায় আন্দোলন করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনে ধর্ম রক্ষার নামে নারী-পুরুষ ভোটারদের ভোট প্রার্থনায় নেমেছে। ৫ মে’র ঘটনাবলী নিয়ে নানা মিথ্যাচার করে দেশের সাধারণ ধর্মপ্রাণ ও ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করতে হেফাজতের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সেই হেফাজতে ইসলাম সংগঠনের আমির একটি ওয়াজ মাহফিলে দেশের নারীদের নিয়ে ধর্মের নামে ইসলাম সম্মত নয়, লোকসভায় শ্রবণযোগ্যও নয় এমন কিছু কুৎসিত ও অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন সে সম্পর্কে সংগঠনের নেতাকর্মীরা একেবারেই নীরবতা পালন করছেন, কোন ন্যায়নিষ্ঠ প্রতিক্রিয়া না দেখিয়ে কিংবা দুঃখ প্রকাশের মতো সভ্য রীতির প্রকাশ না ঘটিয়ে যা তারা করছেন তা বেশ বিস্ময়কর। আমাদের ধর্ম চর্চার দুর্বলতাকে না কাটিয়ে উঠলে সমাজে সততা, ন্যায়নীতি, হালাল, হারাম, ঘুষ, দুর্নীতি সবই একাকার হয়ে যাওয়া স্বাভাবিক; শিক্ষা, রাজনীতি ও গণতন্ত্রেও কোন মেধার স্ফূরণ ঘটবে না, দক্ষ, যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে না, রাষ্ট্র ও সমাজ কোনভাবেই আধুনিক হতে পারবে না। সমাজ চেতনা কখনও একুশ শতকের বাস্তবতা অনুধাবণে যোগ্য হতে পারবে না, বিজ্ঞান চেতনার বিকাশ ঘটবে না, সৎভাবে ধর্ম চর্চারও সুযোগ ঘটবে না। এমন কঠিন ও জটিল অন্ধকার সুড়ঙ্গ পথ দিয়ে বাংলাদেশ এখন চলছে। এর শেষ গন্তব্য কোথায় তা সহজেই অনুমেয়।
আহমদ শফী নারীদের নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তা ইসলাম নারী সম্পর্কে যে ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।