বহুদিন ধরেই আমরা অনেকেই বলে আসছি- জামায়াত একটি সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন আর তার সন্ত্রাসীদের প্রজননের ইনকিউবেটর হচ্ছে ইসলামী ছাত্রশিবির; সুতরাং এই দুটি সংগঠনকেই নিষিদ্ধ করা হোক, যেমনটি বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার অব্যবহিত পরই কোন দ্বিধা না করেই তা করেছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়া ক্ষমতা দখল করে বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার নামে জামায়াতসহ নিষিদ্ধ ঘোষিত ধর্মান্ধ বাংলাদেশবিরোধী মধ্যযুগীয় দলগুলোকে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দেন। এটি ছিল একজন সামরিক শাসকের সুবিধাবাদী রাজনীতিতে প্রবেশ করার প্রথম পদক্ষেপ। অনেকে কথায় কথায় বলেন, জিয়া শুধু যে জামায়াত বা মুসলিম লীগকে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দিয়েছেন তা নয়, তিনি আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, যা বঙ্গবন্ধুর আমলে নিষিদ্ধ ছিল। এটি একটি কুতর্ক; কারণ আওয়ামী লীগ আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি বরং এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে; আর ঠিক উল্টোটা করেছিল জামায়াত-মুসলিম লীগ, পিডিপি অথবা নেজামে ইসলামী। জামায়াত শুধু যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাই নয়, তারা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘকে (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) নিয়ে দেশে তাদের নিজস্ব কিলিং স্কোয়াড আল-বদর বাহিনী গঠন করেছিল এবং অধিকৃত বাংলাদেশে পুরো সময় ধরে তারা পাকিস্তানী বাহিনীর সহযোগী সংগঠন হিসেবে সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ আর গণহত্যা চালিয়েছিল। দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালী জাতিকে মেধাশূন্য করাও আল-বদর বাহিনীর অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। জামায়াত সক্রিয়ভাবে পাকিস্তানী বাহিনীকে সহায়তা না করলে পাকিস্তানী সেনাবাহিনীর পক্ষে কখনও এত দ্রুত বাংলাদেশ দখল করা সম্ভব হতো না এবং এত প্রাণহানিও হতো না। বাংলাদেশে জামায়াতের জনসমর্থন কোনভাবেই ৫%-এর বেশি নয়; সুতরাং তাদের নিষিদ্ধ করলে দেশের কল্যাণ ছাড়া তেমন কোন ক্ষতি নেই। জানি, বঙ্গবন্ধু কন্যা একাত্তরের ঘাতকদের বিচারের মুখোমুখি করে জীবনের ঝুঁকি নিয়েছেন। ইতোমধ্যে পাকিস্তান জামায়াত তাঁকে এবং আওয়ামী লীগকে গোলাম আযম ও অন্য জামায়াত নেতাদের দ- দেয়ার কারণে ইসলামবিরোধী বলে গালাগাল করে সে দেশের বিভিন্ন শহরে সমাবেশ করেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেছেন। তবে এটি ঠিক, অনাগত দিনের ইতিহাস শেখ হাসিনাকে স্মরণ করবে। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠন ছাত্রশিবির এসব রাজনৈতিক জঞ্জালকে সময় থাকতে নিষিদ্ধ না করলে বাংলাদেশের ভবিষ্যত কেমন হবে তা সহজে অনুমেয় ।
বর্তমান সরকারের আন্তরিকতায় রাজাকার ও মানবতাবিরোধীমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে আসামির কাঠগড়ায় জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠন সমূহ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।