somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিতে ধর্মের নামে সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে, তার কারণ হিসেবে উঠে এসেছে উগ্রপন্থী ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর বাড়াবাড়ী।

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মের নামে সন্ত্রাস অতীতের যে কোন সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। জামায়াত-শিবির হরতালের নামে যেভাবে সহিংসতা ঘটাচ্ছে তা এর আগে দেখা যায়নি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে দুর্বৃত্তায়নের সংস্কৃতি। নারীর সার্বিক বিকাশের লক্ষ্যে গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ অপরিহার্য। সাম্প্রদায়িকতা বন্ধ, নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি ধর্মের নামে সন্ত্রাস বা সাম্প্রদায়িকতার রাজনীতি ও ধর্মভিত্তিক রাজনীতি প্রসঙ্গে গণমাধ্যমে যা প্রকাশ হচ্ছে তা দেশের সাধারণ মানুষের চিন্তার প্রতিফলন। সাধারণ মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না। সম্প্রতি হেফাজতের সমাবেশে নারী সাংবাদিকদের যেভাবে অপমান কটুক্তি করা হয়েছে, তাতে নারী সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেও ভয় পেয়েছে। জনাব আল্লামা শফীর বক্তব্যের পর নারীরা লাঞ্ছিত হচ্ছে। বর্তমান বাংলাদেশে অসংখ্য নারী আছেন যারা মালালার মতো নিজেদের জোরালো বক্তব্য সামনে আনতে পারে, প্রতিবাদ করতে পারে। গণমাধ্যমে এই খবরগুলো বেশি গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত। নারীর এইসব সাকসেস স্টোরিকে সামনে ব্যাপকমাত্রায় আনা হলে এইসব প্রতিবন্ধকতা এড়ানো সম্ভব। ৬০-এর দশকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংগ্রাম ক্রমেই ঘনীভূত হচ্ছিল, তখন যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল বর্তমানে স্বাধীন বাংলাদেশে সেই সম্প্রীতি নেই। বরং বর্তমান রাজনৈতিক দলগুলো ধর্মকে সাম্প্রদায়িক দৃষ্টিতে ব্যবহার করছে। তাদের বক্তব্য, পোস্টার, স্লোগান কোন কিছুতেই সব ধর্মের, সব বর্ণের মানুষের সম্প্রীতির কথা নেই। তাছাড়া রাজনৈতিক নেত্রীবৃন্দ যেভাবে ইসলাম ধর্মকে ব্যবহার করছেন সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে না পারলে আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে পারব না। এক্ষেত্রে জনমত গঠন বা জনগণের সামাজিক সংস্কৃতি গঠনে গণমাধ্যমের একটি বড় ভূমিকা রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×