বর্তমান সরকারের আমলেই নিরাপদ খাদ্য আইন পাস হবে। আর এ আইন পাসের পর “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” গঠন করে যাবে সরকার। এ সরকার আর তিন-চার মাস আছে। এ সময়ের মধ্যেই আইনটি করে প্রতিষ্ঠানটি “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” করে দিবে। নিরাপদ খাদ্য আইন মন্ত্রিসভা অনুমোদন করেছে। এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের কাজ চলছে। আগামী সংসদ অধিবেশনে এটি উত্থাপন করা হবে। খাদ্যনিরাপত্তা নিয়ে দেশে এখন আতঙ্ক বিরাজ করছে। দেশের খাদ্য পুষ্টির দিক থেকে সুষম নয় এবং নিরাপদও নয়। অন্য যেকোনো রোগের তুলনায় এখন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এর বড় কারণ ভেজাল খাদ্য।শুধু ফরমালিন নয়, আরও কিছু রাসায়নিকের মাধ্যমে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। বিশ্বের অনেক দেশেই খাদ্যে নির্দিষ্ট মাত্রায় কিছু পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে এসব রাসায়নিক নির্বিচারে ব্যবহার করা হচ্ছে। মাছ, সবজি, ফলসহ বিভিন্ন খাদ্যে ফরমালিন, কার্বাইড ব্যবহার করা হচ্ছে। এমনকি চালও রাসায়নিক ব্যবহারের হাত থেকে রেহাই পাচ্ছে না। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে একটি সমন্বিত প্রতিরোধব্যবস্থা নিতে হবে।এখন মাছে বিষাক্ত ফরমালিন, ফলে ক্যালসিয়াম কার্বাইড, ইথেফেন, প্রোফাইল প্যারা টিটিয়াম পাউডার, বিস্কুকসহ বেকারি পণ্যে বিষসমতুল্ল রং আর মুড়িতে মেশানো হচ্ছে কৃষিকাজে ব্যবহূত ইউরিয়া সার। সবমিলে সরকার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” আইন শুধু পাশ করে নয়, বাস্তবে প্রয়োগ করে দেশের কোটি কোটি মানুষকে মরনফাঁদ থেকে বাঁচাতে চায়।
খাদ্য ভেজালমুক্ত রাখতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকারই “নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” আইন বাস্তবে প্রয়োগ করে কোটি কোটি মানুষকে মরনফাঁদ থেকে বাঁচাতে চায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।