ঈদুল-ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী নৌ-যাত্রীদের জন্য ৬ আগস্ট থেকে স্পেশাল লঞ্চ সার্ভিস চালু করা হবে। পাশাপাশি ঈদ ব্যবস্থাপনার সাথে জড়িত অত্যাবশ্যকীয় কর্মকর্তা, কর্মচারীদের ছুটি বাতিল করা হবে। যাত্রীদের অধিকতর নিরাপত্তা দেয়ার জন্য নৌরুটে বিশেষ নিরাপত্তাবাহিনীর তদারকি বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত নৌ-যান উদ্ধারে কোরিয়া থেকে সদ্য সংগৃহীত দুটি উদ্ধারকারী জাহাজ বরিশাল ও নারায়ণগঞ্জে প্রস্তুত রাখা হয়েছে। পুরাতন উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজাকেও রাখা হয়েছে কিশোরগঞ্জ ও আরিচাতে। দুর্ঘটনা প্রতিরোধে বালুবাহী বাল্কহেড ঈদের ৫দিন আগ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলাচল বন্ধ রাখা হবে। প্রত্যন্ত অঞ্চলের ঈদে ঘরমুখী নৌ-যাত্রীরা যাতে অতিরিক্ত ভাড়ার শিকার না হয়ে বরং কিছুটা কম ভাড়ায় যাতায়াত করতে পারেন এ ব্যপারে লঞ্চ মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান রিন্টু বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হবে না। তবে ঢাকা-বরিশাল রুটের যাত্রীদের জন্য ভাড়া কিছুটা কমানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১৮ টাকা কমিয়ে ২৪০ টাকা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও যাত্রীদের ফেরত আনার জন্য ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত স্পেশাল সার্ভিস চালু থাকবে। যাত্রীদের চাপের উপরে ভিত্তি করে স্পেশাল সার্ভিস চালু করা হবে। এ বছর নতুন করে ৭টি নতুন লঞ্চ চালু করা হয়েছে। সব মিলিয়ে আসন্ন ঈদুল-ফিতর সকলের জন্য নিরাপদ ও নির্বিঘ্নে করতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা আমাদের সকলের জন্য মঙ্গলজনক ও কল্যাণকর।
ঈদ উপলক্ষে লঞ্চের দুর্ঘটনা রোধে বালুবাহী বাল্কহেড চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত। ভাড়া কমানোর আশ্বাস এবং এ ব্যাপারে সরকারের দৃঢ় পদক্ষেপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।