somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি-জামাত হেফাজতের মিথ্যাচারে জাতি আজ মহামারীতে আক্রান্ত।

০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ মে তারিখে হেফাজত মাগরিব পর্যন্ত শাপলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থানের অনুমতি লাভ করে। কিন্তু বিএনপি নেত্রীর উস্কানি পেয়ে তারা যথাসময়ে অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি জানায়। আইনশৃঙ্খলা বাহিনী প্রদত্ত অনুমতির প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করতে হেফাজত বাহিনীকে অবিরাম অনুরোধ জানাতে থাকে। অবশেষে রাত ৩টার দিকে চ্যানেলসমূহের ক্যামেরার উপস্থিতিতে র্যা ব , বিজিবি ও পুলিশ বাহিনী সম্মিলিত অভিযান চালিয়ে কোন প্রকার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার ছাড়াই অবরোধকারীদের সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য করে। অবরোধকারীরা মতিঝিল সড়ক আইল্যান্ড ও আইল্যান্ডের গাছপালা ও ব্যাংক ও আশপাশের অফিস আদালতের প্রচুর ক্ষতি সাধন করে। ওই অভিযানে কোন হতাহতের ঘটনা মিডিয়া বা অবরোধকারীরা কেউ দেখল না। হেফাজতের কেউ কিছু বলার আগেই সাদেক হোসেন খোকা বললেন যে, অভিযানে আড়াই হাজার লোক নিহত হয়েছে। পুলিশ কমিশনার হেফাজত-জামায়াত বিএনপিকে নিহতদের তালিকা দিতে বললে এ পর্যন্ত কেউ কোন তালিকা দিতে পারেনি। কোন অবরোধকারী নিহত হলে তার আত্মীয়স্বজন, অভিভাবকরা তাকে খুঁজতে আসত, না পেলে পুলিশে ডায়েরি করত ও মিডিয়াকে অবহিত করত। কিন্তু হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা হাজার হাজার হেফাজতকর্মী নিহতের ভাঙ্গা রেকর্ড বাজিয়েই চলেছে। বিরোধীদলের শীর্ষ নেতারা সরকার ও সরকারী দলের বিরুদ্ধে অবিরত মিথ্যাচারে লিপ্ত। ২০০১-০৬ সালের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। বাংলাভাই, জেএমবি, জেএমজেবি, হরকাতুল জেহাদ, হিযবুত তাওহীদ ও হিযবুত তাহরিরের বোমাবাজি, সন্ত্রাস ও অস্ত্রবাজির মাধ্যমে বাংলাদেশকে জঙ্গীবাদী ও আফগানিস্তানের মতো প্রায় তালেবানী রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল। বর্তমান সরকার জঙ্গীবাদী রাষ্ট্রের তকমা থেকে দেশকে মুক্ত করেছে। জাতি আজ স্পষ্টত দুটি শিবিরে বিভক্ত। একটি শিবিরের মূল পুঁজি হচ্ছে চরম মিথ্যাচার। অপর শিবিরটি বিপরীত পক্ষের অবিরাম মিথ্যাচারের কাছে ক্রমাগত মার খেয়ে যাচ্ছে। অনেকের মতে, শেষোক্ত শিবিরটি একাই মিথ্যাচারের শিকার নয়, বরং সমগ্র জাতি আজ এই মিথ্যাচারী গোষ্ঠীর মিথ্যাচারের চরম শিকার। গোটা জাতি জ্ঞাত আছে কারা কি উদ্দেশ্যে দেশে অবিরাম মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×