somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাকৃতিক সপ্তাশ্চর্য এবং আমাদের সুন্দরবন

২৭ শে জুন, ২০১১ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আরে আরে!! এইতো পায়ের চিহ্ন। এইদিকেই গেছে।
-দাড়াও। ওই যে, কিসের যেন শব্দ শোনা যায়!!
-ওইগুলো কি? দূরে দেখা যায়?? একসাথে এতগুলো!! চমৎকার তো!

কোথায় আছে এমন? নানা রকম গাছ। গাছে গাছে নানা পাখি। গাছের পাস দিয়ে যাবার সময় প্রমানরূপে রেখে যাওয়া আমাদের গর্ব রয়েল বেঙ্গল টাইগার এর পায়ের চিহ্ন। যে বাঘ দেখিয়ে আমরা এখনও মাঝে মাঝে ভয় দেখায় ক্রিটেকীয় বড় বড় পরাশক্তিকে। :) বনের মাঝে বিচরন করছে একগুচ্ছ চিত্রা হরিণ... গাছে গাছে ঝুলে থাকা মৌচাক। ভাবা যায়!! বনের মধ্য দিয়ে আঁকাবাকা পথে সমুদ্রের দিকে ছুটে চলেছে কিছু নদী। তাদেরই তীর ঘেঁষে হুমরী খেয়ে পড়তে চাচ্ছে যেন সুন্দরী বৃক্ষ ! সেই নদী বেয়ে ভ্রমণ এর সময় মনে হচ্ছে ট্রলার থেকে কি পানিটা ছুয়ে দেখব?? দেখি ই না, কেমন লাগে?? সেখানে আবার অপেক্ষা করছে কুমির।। এরকম অনেক অনেক আশ্চর্য অপেক্ষা করে আছে আমাদের সুন্দরবনে। এই দৃশ্যগুলো আমরা দেখি। সময় এসেছে বিশ্বকে দেখাবার।

আমাদের দেশটাকে প্রকৃতি কিছু দিতে কার্পণ্য করে নি। দূর্ভাগ্য আমাদের, আমরা সবাইকে জানাতে পারি নি। এখন সময়টা আমাদের। জানাতে হবে। আর আমরা জানি আমরা জানাতে পারব। হোক না আমাদের দেশ অনেক ছোট! তাতে কি?? এই ছোট তে যা আছে তা নিয়ে রীতিমত গর্ব করা যায়। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে আমাদের সুন্দরবন যে উপরে উঠে এসেছে সেটা তার প্রমান বহন করে। এখন এসেছে সময় জাইগা টা ধরে রাখার। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। দেশকে কিছু দিয়ে তার প্রতিদান দেয়ার দুঃসাহস আমাদের নেই। কিন্তু একটূ চেষ্টা করে দেখি ই না!! আমরা সব ই পারি। দুঃখজনক হলেও সত্যি আমাদের দেশকে বাইরে একটূ অন্যভাবে দেখা হয় আমাদের ই ভূল এর কারনে। এখন আরেকবার আমরা আমাদের পরিচয় প্রকাশ করি যেটা হবে গর্ব করার মত।

প্রাণআপ এর মত কোমল পানীয় খেয়ে তো আমরা কত নেতাকেই ভোট দিলাম!!! :P:P:P এবার ভোট দি দেশের জন্য। মন থেকে। নিজে দি। অন্যকেও দিতে বলি। আমাদের সবচেয়ে বড় যে শক্তি সেটা হল আমাদের জনসংখ্যা। সেইটাই কাজে লাগাই। প্রায় ১৭ কোটি মানুষ আমাদের। ৭ কোটি এর বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। সবাই ভোট দিলে !!! সত্যি ই তো। অনেক সোজা হয়ে গেল না ব্যাপারটা?? :) আসুন পর্যটনের এক নতুন দরজার তালা খুলে দি। :)

আশা রাখছি ১১-১১-১১ এবার আমাদের হবে। :)

ভোট প্রদানের নিয়ম:



মোবাইল ফোনের মাধ্যমেঃ


১। মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন "SB" তারপর পাঠিয়ে দিন "16333" নাম্বারে। কষ্ট করে পারলে একটু একাধিক ভোট দিয়েন। :) SMS চার্জ ভ্যাটসহ ২ টাকা ৩০ পয়সা মাত্র! যেকোন এয়ারটেল বাংলাদেশ, বাংলালিঙ্ক, সিটিসেল, গ্রামীণফোন, রবি অথবা টেলিটক নম্বর থেকে ভোট দেয়া যাবে।


ইন্টারনেটের মাধ্যমে:

যারা ই-মেইল ব্যবহার করে দিতে চান তাদের জন্য। আপনি একটি ই-মেইল আই,ডি দিয়ে একবার-ই মাত্র ভোট করতে পারবেন।

ভোট দেবার নিয়মাবলি:

১। এই লিঙ্কটিতে যানঃ http://www.new7wonders.com/vote-2
২। সুন্দরবন সহ আরো ৭টি স্থানের নাম নির্বাচন করুন। ( বাকি ৬ টা অপেক্ষাকৃত কম ভোট পাওয়া স্থানগুলি নির্বাচন করুন। ;))
৩। ভোট দানের বক্সটির ঠিক নিচে যে তথ্যগুলো চাওয়া হবে সেগুলো সঠিকভাবে পূরণ করুন।
৪। সব তথ্য ঠিক মতন দেবার পর "SEND YOU VOTE" বাটনটিতে ক্লিক করুন।
৫। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। New 7 Wonders কর্তৃপক্ষের থেকে আপনার দেওয়া ই-মেইল আই,ডি তে একটি লিঙ্কসহ ই-মেইল পাঠাবে আপনার ভোট নিশ্চিত করার জন্য। আপনি লিঙ্কটিতে ক্লিক করে আপনার মূল্যবান ভোটটি নিশ্চিত করুন।



চলুন সুচনা করি একটা নতুন দিগন্তের...
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১১ রাত ১১:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×