আমি একটু আগেই চলে গিয়েছিলাম রাশিয়ায়, যাবার পর শুনলাম আরো দিন পনের লাগবে ক্লাস শুরু হতে। মনটা খারাপ হয়ে গেল, কারণ এমনিতে রমযান মাস আর কিছু দিন পরেই ঈদ। ঈদ করে আসলে এমন কোন ক্ষতি হয়ে যেত না। এদিকে আম্মু তো একথা শুনে কান্না কাটি আরো বাড়িয়ে দিল , ফোন করলেই বলে কি দরকার ছিল এত আগে যাওয়ার.....।
হাতে অফুরন্ত সময়, হোষ্টেলে সময় কাটে না। তার উপর আমাকে দিয়েছিল একেবারে ইন্ডিয়ান ফ্লোর এ
রিয়াযান শহরটা সোভিয়েত আমলে ছিল একটা বদ্ধ নগরী, মানে এই শহরে সোভিয়েত নাগরীক ছাড়া আর কারো প্রবেশাধীকার ছিল না। সামরিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই সারা শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুড় সামরিক স্থাপনা। গোটা শহরেই প্রচুর সেনাবাহিনী সদস্যদের আনাগোনা চোখে পড়ার মত। আপনাদের জন্য রিয়াযান শহরের ছবি
শুরু হোল আমার হাটা পর্ব, চিন্তা করলাম হোষ্টেল থেকে যেকোন একটা দিকে হাটা শুরু করব। পরে আবার ভাবলাম, নাহ যে রাস্তাটা দিয়ে শহরে ঢুকেছি সেদিক টা খুজে বের করার চেষ্টা করি। কারণ আসার সময় সেদিকে একটা মনুমেন্ট দেখে এসেছিলাম। ভালই ছিল। অনুমান করে একটা দিকে হাটা শুরু করলাম। শুরু হলো আমার রাশিয়া ভ্রমণ........ (চলবে)
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



