ভূমিকম্পের প্রচণ্ডতা, স্থায়িত্ব শনাক্ত ও পরিমাপের যন্ত্রসমষ্টিকে সাইসমোমিটার বলা হয়। রিখটার স্কেলের মাধ্যমে ভূকম্পনের মাত্রা প্রকাশ করা হয়। সাইসমোমিটার বলতে সাধারণত মাত্রা পরিমাপ করার যন্ত্র সাইসমোগ্রাফকেই বোঝানো হয়। অন্যদিকে, সাইসমোস্কোপ শুধু ভূকম্পন শনাক্তকরণে আগে ব্যবহার করা হতো। ১৩২ খ্রিষ্টাব্দে চীনা জ্যোতির্বিদ, গণিতবিদ ঝাঙ হেঙ প্রথম সাইসমোস্কোপ উদ্ভাবন করেন। তাঁর উদ্ভাবিত যন্ত্রের নাম ছিল ‘হউফেং ডিডং ই’। তিনি মৌসুমি বায়ু ও পৃথিবীর গতি পরিমাপের জন্য দুই মিটার ব্যাসের ব্রোঞ্জের তৈরি এই যন্ত্র উদ্ভাবন করেন। ১৮৮০ সালে ব্রিটিশ গবেষকেরা আধুনিক সাইসমোমিটার উদ্ভাবন করেন। জাপানে কর্মরত ব্রিটিশ গবেষক ও ভূতত্ত্ববিদ জন মাইন, জেমস আলফ্রেড ইউইং ও প্রকৌশলী থমাস গ্রে আধুনিক সাইসমোমিটার উদ্ভাবনে একই সঙ্গে কাজ করে গেছেন। তাঁরা ‘অনুভূমিক পেন্ডুলাম সাইসমোমিটার’ উদ্ভাবন করেন। জন মাইন ও থমাস গ্রে সাইসমোমিটারের সাহায্যে ভূকম্পনের তরঙ্গবেগ পরিমাপ নিয়ে গবেষণা করেন। জেমস ইউইং ভূকম্পনের চৌম্বক ও তড়িৎ তীব্রতা নির্ণয়ের ওপর গবেষণা করেন। ১৯০৬ সালে রুশ বিজ্ঞানী বরিস গ্যালিৎজিন প্রথম ইলেকট্রোম্যাগনেটিক সাইসমোগ্রাফ উদ্ভাবন করেন। বর্তমানে টেলিসাইসমোমিটার, স্ট্রংমোশন সাইসমোমিটার বা অ্যাকরেলোগ্রাফ, জিওফোন নামের আধুনিক সাইসমোমিটার ভূকম্পন শনাক্ত ও তীব্রতা নির্ধারণে ব্যবহূত হয়ে থাকে।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।