মানুষের ভালো বন্ধুর সংখ্যা কত?
০৬ ই অক্টোবর, ২০১১ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো মানুষকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে। ফেসবুকে আমাদের অনেকেরই বন্ধুর সংখ্যা হয়তো হাজারও ছাড়িয়ে গেছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, একজন মানুষের মস্তিষ্ক ১৫০ জনের বেশি বন্ধুর সঙ্গে ভালো ও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিন ডানবার গবেষণাটি পরিচালনা করেছেন। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ডানবারের গবেষণায় পাওয়া গেছে, একজন মানুষ ১৫০ জনের বেশি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে না।
ডানবার বলেন, ‘মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার সময় অনেকেই বলেছে তাদের অনেক বন্ধু রয়েছে। এদের মধ্যে অর্ধেক বন্ধুদের তারা চেনে না।’
তিনি সমাজ ও বাণিজ্যিক বিশ্বের ওপর গবেষণা করে দেখেছেন পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া এবং ভাববিনিময়ের জন্য ১৫০ জন খুবই অনুকূল। আফ্রিকা ও আমেরিকান আদিবাসীদের মধ্যেও এ বিষয়টি দেখা গেছে।
ডানবারের গবেষণার ফলাফল নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। কারণ, সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে বর্তমানে অনেকের অনেক বন্ধু আছে। সে বন্ধুরা আসলে কেমন বন্ধু? খুব ঘনিষ্ঠ নাকি শুধু নামে বন্ধু?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন