somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজাইরা প্যাঁচাল

১০ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার এলাকায় যদি কেউ খুন হন তাহলে ঘটনাটি কি ঘটে?যে ব্যাক্তি খুন হন তার ফ্যামেলি এবং যে খুন করে তার ফ্যামেলি একটি বিরাট অনিশ্চয়তার মধ্যে পরে।আমার আপনার খুব বেশি লাভ ক্ষতি হয় না।কখন হয় যখন নিহত ব্যাক্তি বা খুনি আমার আপনার বন্ধু হয়।বন্ধু নিহত হওয়ার শোক অথবা খুনের মামলা খাওয়ার ভয়।

গরীবের বউ সবার ভাবি! আমাদের দেশটা গরীব।আমাদের দেশের সরকারও গরীব।যদিওবা অবস্হা এখন কিছুটা পরিবর্তন হচ্ছে।সরকার ধনী হচ্ছে।এবং সেইসাথে অনেক জনগনও ধনী হচ্ছে।উন্নত দেশ গুলতে জনগন গরীব থাকে কিন্তু সরকার থাকে ধনী।

ধনী জনগন কারা??
এখানে ধনী জনগন কে আমি তিন ভাগে ভাগ করব।১.রাজনীতিবিদ
২.সরকারী কর্মকর্তা কর্মচারী
৩.ভ্যাট ট্যাক্স ফাকি দেওয়া ব্যাবসায়ী চোরাকারবারি


রাজনীতি পেশা হয়েছে বহু আগেই।সেটা আগেই বলেছি।দিন দিন রাজনৈতিক নেতা কর্মীদের যেভাবে আঙ্গুল ফুলে তাল গাছ বেল গাছ হচ্ছে তাতে সাধারন খেটে খাওয়া মানুষের মনের উপর প্রভাব পরে।কিভাবে প্রভাব পরে সেটা পরে বলছি।তার

এখন আসি সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে।আমার মনে হয় না এ বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন আছে।চোখ কান সামান্য খোলা রাখলেই সবগুলো পয়েন্ট বোঝা যায়।তবে কিছু ব্যাতিক্রম ছারা।


আসুন এবার সাধারন খেটে খাওয়া দিনমজুর,কৃষক,ছোট ব্যাবসায়ী,বেসরকারি চাকুরে,প্রবাসী বছরের প্রতিটা দিন মাথার ঘাম পায়ে ফেলে।শরীরের রক্ত পানি করে করে সৎ পথে টাকা ইনকাম করেও যখন তার অভাব দূর হয় না,অপর দিকে সেই তিন শ্রেনির মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাগ ভর্তি বাজার, প্রাসাদ, দামি দামি সামগ্রি আর আমি আপনাকে তুচ্ছ করে নিজেদের বাহাদুরি জাহির করে তখন সেই সব খেটে খাওয়া মানুষের ধরনী দ্বিধা হয় কথাটা নিজের কানেই ফিরে আসে।

অথচ সেই খেটে খাওয়া অভাবী মানুষটিও কিন্তু সচ্ছল হতে পারত।হয়ত তার কোন মেধাবী ছেলে ভাই পেট চলার মত একটা বেসরকারি চাকরী জুটিয়ে নিয়েছে শক্ত লবিং অথবা টাকার অভাবে।ধার আর জমি বিক্রির টাকায় যাওয়া প্রবাসী ভাইটির অর্ধেক জীবন শেষ হয় লোন শোধ করতে।কৃষক উৎপাদনের অর্ধেক দামও পায় না!

বাংলাদেশে ছাত্র ছাত্রীরা হতাশা নিয়ে পড়াশোনা করে।(কিছু বাদে)।কি হবে কি করব?চাকরি পাব কি না,ইত্যাদি।


দেশে যখন কোন অঘটন ঘটে সবচে বিপদে পরে এই খেটে খাওয়া শ্রেনীটিই।জঙ্গি হামলা,হরতাল,অবরোধ এই সব খেটে খাওয়া লোকেদের জীবন অচল করে দেয়।

আমরা সবাই সবসময় ভাবি ইস! নিয়োগ টা যদি ফেয়ার হতো হয়ত আমার জবটা হয়ে যেত।যদি ফেয়ার হওয়ার পরও না হত আমি একশত ভাগ শিওর কেউ মনে দুঃখ রাখত না!!!

ইস! সরাসরি কৃষকরা যদি সরকারী দামে সরকারি গুদামে চাল দিতে পারত,দেশের বহু কৃষকের ছেলে আইফোন ব্যাবহার করত বলে আমার বিশ্বাস!

নিয়োগ প্রক্রিয়া ফেয়ার হলে যোগ্য লোক চেয়ারে বসত।কাজের গতি অথবা ধরনই হত অন্যরকম।

হরতাল, অবরোধ,জঙ্গি এই শব্দ গুলো বাংলার অবিধান থেকে বিলুপ্ত হত।আজ আমি আপনি দেশের বিরুদ্ধে কাজ করে নিজের সংসার বাবা মা ভাই বোনেরই ক্ষতি করছি।সেই ধনীকশ্রেনীর কোন আসে যায় না।

ধন্যবাদ সবাইকে

e-mail & fb "[email protected]"
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×