
তোমরা কিভাবে এট করতে পার যখন, আমি তোমাদের বন্ধু,তোমাদের সন্তান,তোমাদের মা,তোমার স্ত্রী,তোমাদের প্রতিবেশী "
কথাটি সুরাইয়া নামের একজন মহিলা ইরানে ১৯৮৬ সালে পাথর নিক্ষেপ করে হত্যা করার আগে বলে যান।
ফেরদৌনী সাহেবজান" নামের একজন ইরানিয়ান ফ্রান্সিস লেখক ১৯৯০ সালে"দ্যা স্টোনিং অফ সুরাইয়া এম" বইটি প্রকাশ করলে ওয়ার্ল্ড বেস্ট সেলার হয়।
বইতে একজন ইরানিয়ান নারী কে মিথ্যে দোষারোপ করে পাথর নিক্ষেপ করে হত্যা করার করুন এবং হৃদয় বিদারক সত্যি ঘটনা অবলম্বন করে লেখা।
২০০৮ সালে একজন আমেরিকান পরিচালক 'Cyrus Nowrasteh' এই বই নিয়ে মুভি তৈরী করেন।আইএমডিবি তে মুভিটির রেটিং ৮।মুভিটি ৯ টি নমিনেশন এবং ৫ টি পুরষ্কার জিতে নিয়েছে।
দূর্বল চিত্তের এই আমি একটি মহিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার দৃষ্যটি দেখতে পারি নাই!এতটাই জীবন্ত মনে হচ্ছিল, যেন আমিও সেখানে আছি এবং কিছু ক্ষন এর মধ্যেই নিক্ষেপ করার জন্য আমার হাতেও একটি পাথর তুলে দেওয়া হবে.......
বইটি অ্যামাজন.কম এ এভেলেবল এবং মুভটি ইউটিউব এ দেখতে পারবেন।
ধন্যবাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

