
আজ একটি অনলাই নিউজপেপারে জানতে পারলাম দেশের আলোচিত ম্যাজিস্ট্রেট মুনির চৌধুরি দুদক এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেতে চলেছেন।খবরটি আমার মধ্যে আশার সঞ্চার করেছে।দূর্নীতিতে পদর্যুস্হ আমাদের এই দেশে দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা ছাড়া কোন রাস্তা খোলা নেই।
দুইহাজার সালের পর থেকে মুনির চৌধুরি কে নিয়ে প্রচুর আলোচনা পর্যালোচনা হয়েছে।বহুবার তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিদের রোশানলে পড়েছেন।বহুবার তাকে নিস্ক্রিয় হতে দেখা গেছে।
সরকার যেহেতু একটি সাহসি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে,আমাদের সাধারন জনগনের উচিৎ এই আগুনে ঘি ঢালা।এবং এই সব প্রভাবশালী মহল যেন কোন ভাবেই দুদক থেকে মুনির চৌধুরি কে সরাতে না পারে সে জন্য সচেষ্ট হওয়া।
আমরা সবাই কষ্ট করে টাকা আয় করে থাকি।কিন্তু দেশের কিছু দূর্নীতি বাজ অসভ্য প্রতারক চক্র আমাদের ঠকিয়ে টাকার পাহার বানিয়ে এইসব খেটে খাওয়া সাধারন মানুষের জন্য কাল হয়ে দাড়ায় তাই সরকারের কাছে আমার আবেদন একটি মোবাইল এপ্লিকেশন চালুর মাধ্যমে সাধারন জনগনের কাছ থেকে দূর্নীতি বাজদের তথ্য আহবান করলে স্বতঃস্ফূর্ত সারা পাওয়া যাবে।
https://m.facebook.com/story.php?story_fbid=1255677154454828&id=349770751712144
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




