
মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি তে।প্রথম বার (২০১১ সালে)এমআরপি করতে গিয়ে বাজে অভিঙ্গতা হয়েছিল।
কথায় আছে যায় দিন ভাল আসে খারাপ। এবার আবার গিয়ে যেন এই কথারই যথার্তথা প্রমান করলাম। আগে থেকেই আমার কাছে ইনফরমেশন ছিল পাসপোর্ট রিনিউ হবে না।নতুন পাসপোর্টট করতে হবে।
ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট বিরক্ত ছিলাম।কারন আমার পাসপোর্ট (এমআরপি)এর মেয়াদ শেষ হলেও বিশ এরও অধিক পেজ ছিল আবার ব্যাবহার যোগ্য।
তাই আমার মনে হল নতুন পাসপোর্ট করা আমার জন্য অর্থ,সময়,শ্রম এর অপচয় ছাড়া কিছুই নয়।তাই ভাবলাম পাসপোর্ট ফর্ম জমা দানের আগে দায়িত্বরত ব্যাক্তির সাথে কথা বলা দরকার।
ছোট ভাই এর দেওয়া দুকপি ফ্রম ফিলাপ করত,বন্ধু (সরকারি কর্মকর্তা) কে দিয়ে সত্যায়িত করত ৩রা জানুয়ারি দুপুর একটা বাজার মিনিট পাচেক পূর্বে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে হাজির হলাম।
কোলাপসিবল গেট,একজন যাতায়ত করতে পারবে এমন ভাবে খোলা। গেটে একজন আনসার একজন পুলিশ কনস্টেবল পাহারায়।আশপাশে আরও অনেক পুলিশ এবং ওয়কিটকি হাতে একজন পুলিশ অফিসার কেও দেখলাম।
যেহেতু পুরাতন পাপি,তাই এক্সপপিরিয়েন্স বলছে এসব ক্ষেত্রে গার্ড ইগনোর করে এগিয়ে যেতে হবে,নাইলে,যদি বুঝতে পারে আপনি নিউ! বাংলাদেশের সব অাইন আপনাকে শিখিয়ে ছাড়বে।
বাট আমার এক্সপপিরিয়েন্স কাজ দিল না,গেটে বাধাপ্রাপ্ত হলাম।
আনসারঃ কই জাবেন ভাই?
আমি ঃজ্বী পাসপোর্ট ফর্ম জমা দিব।
আনঃ আজ হবে না,একটা পর্যন্ত টাইম।কাল আসেন।
আমিঃএকটা বাজতে তো আরো কিছু সময় বাকি।
আনঃএকটা বেজে পার হয়ে গেছে ঐ দেখেন আজান পড়ে।
আমিঃআচ্ছা আমি একটু অফিস্যার এর সঙ্গে কথা বলব।কিছু বিষয় জানা দরকার।
আনঃ আমাকে বলেন আমি বলে দিচ্ছি.....
আমি অবাক হয়ে তাকালাম,পাশের পুলিশ কনস্টেবল আমাকে নানা ভাবে বুঝিয়ে গেট থেকে সরিয়ে দিলেন,আমি হতাশ হয়ে দরজাদিকে তাকিয়ে রইলাম। আর গেটে অবস্হিত আনসার পুলিশ দের টাকা লেনদেনের সুমধুর দৃষ্য দেখলাম।
***আমার প্রশ্নের জওয়াব আনসার দিতে পারবে না,পাসপোর্ট অফিসে পুলিশের ঘুষ নেওয়া নিয়ে চ্যালেঞ্জ করলাম,চেষ্টা করলে ছবি সহ দিতে পারব।
আজ আবার গিয়েছিলাম, গত কালকের কনস্টেবল আমাকে বলে "কাউকে ধরছেন,নাকি নিজে নিজেই জমা দিবেন"
আমার জানা মতে পাসপোর্ট অফিসে পুলিশ ডিউটি দেওয়া দালাল দের ঠেকাতে,এখন দেখি সর্ষে তেই ভূত!
যেহেতু পুলিশদের ফিক্সড স্যালারি আছে,তাই কিছু বেকার যুবক(দালাল) এর কর্মসংস্থান লক্ষ্যে পাসপোর্ট অফিস থেকে পুলিশ সরানোর দাবি জানাই!
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




