
ভারত পাকিস্তানে আক্রমন করবে বলে আমার মনে হয় না।পাকিস্তান জন্ম থেকেই একটি উগ্র দেশ হিসেবে পরিচিত।উগ্রবাদ হয়েও কারনে অকারনে বিশ্ব মোড়লদের পাশে পেয়েছে।যা পাকিস্তানের জন্য উল্টো ফল দিয়েছে।দেশটি এখন জঙ্গিবাদের আতুর ঘর।
সেক্ষত্রে ভারত পাকিস্তানের চেয়ে কয়েকগুন এগিয়ে।এমত অবস্হায় তথাকথিত পাকিস্তানি জঙ্গিদের আক্রমনে ভারতীয় ১৮ সৈনিক নিহত হলেও পাকিস্তানে আক্রমন করার ভূল মদি সরকার করবে বলে আমার বিশ্বাস হয় না।
ভারত পাকিস্তান কে আক্রমন করলে, একটি পরমানু যুদ্ধ বাধার ঝুকি থাকে।যদি পরমানু যুদ্ধ বেধেই যায়,ভারত পাকিস্তান থেকে ঠিক যতটুকু এগিয়ে ঠিক ততটুকুই পিছিয়ে যাবে।এর একমাত্র কারন ভারত এখন উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে,অপরদিকে পাকিস্তানের হারাবার কিছুই নেই।দেশটি নানা সমস্যায় পদর্যুস্হ।এ অবস্হায় যুদ্ধে পাকিস্হানের কিছুই আসে যায় না।অপর দিকে দেশটি উগ্র মৌলবাদীদের সবরকম সাপোর্ট পাবে।
ভারত এখন কুটনৈতিক ভাবে পাকিস্তানকে কোনঠাসা করার চেষ্টা করবে।এবং কাশ্মীর সহ পাকিস্তানি বর্ডার এলাকায় তৎপরতা বৃদ্ধি করবে।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



