
ঠিকাদারি কাজকর্ম আমি ঠিক বুঝি না।বন্ধুরা করে আমি সাথে থেকে এ বিষয়ে অল্প কিছু জেনেছি।গত ২৫.১০.২০১৬ তারিখে পাবনা সদর এলজিইডি অফিস হতে একটি প্যাকেজ টেন্ডার ওপেন হয়। পাঁচটি স্কুল রিপেয়ারিং এর প্যাকেজ কাজ।ঠিকাদার দের কাছ থেকে রেট কোট(সর্বনিম্ন দরদাতা) অনুযায়ি সিডিউল ড্রপ করতে বলা হয়।পাঁচটি স্কুল রিপেয়ারিং এর জন্য বরাদ্দ সর্বমোট ছাব্বিশ লক্ষ টাকা।সর্বনিম্ন দরদাতা যিনি কাজটি পেয়েছেন পাবনা শহরেরই একজন ঠিকাদারি প্রতিষ্ঠান নাম"নূর কনসট্রাকশন"
অবাক করা বিষয় হচ্ছে এই নূর কনসট্রাকশন ৫০% লেস দিয়ে কাজটি বগল দাবা করেছেন! প-ঞ্চা-শ পার্সেন্ট!ইহা দেশের জন্য সু-সংবাদই বটে।শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকলেও চলত।এই পঞ্চাশ পার্সেন্টের সাথে সরকারি ভ্যাট আইডি যুক্ত হবে ৭% এবং অফিস খরচ যুক্ত হবে ৪%।সর্বমোট একষট্টি পার্সেন্ট। ছাব্বিশ লক্ষ এর একষট্টি পার্সেন্ট হল পনের লক্ষ চল্লিশ হাজার টাকা।এখন ছাব্বিশ লক্ষ থেকে এই পনের লক্ষ ষাট হাজার বাদ দিলে থাকে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা।
এই নূর কনসট্রাকশন দশলক্ষ চল্লিশ হাজার টাকায় পাঁচটি স্কুল মেরামত করেও লাভ করবেন।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


