
বাংলাদেশ একটি মুসলিম দেশ।এখানে নব্বুই শতাংশ জনগন মুসলমান। এদেশে যেমন বাংলাদেশের প্রতি মানুষের ভাল বাসা আছে তেমনি অনান্য দেশের প্রতিও আছে।
এতে আমার কোন অসুবিধা নেই।এক জনের অন্যকোন দেশের প্রতি ভালবাসা থাকতেই পারে।বাসুক যার যে দেশকে খুশি ভালবাসুক।আরো অনেকের যুক্তরাষ্ট্র, কানাডা,অস্ট্রেলিয়া, সৌদিআরব ইত্যাদি দেশের প্রতি ভাল বাসা আছে।মনে প্রানে ধ্যানে ঙ্গানে মানুষের মনে অন্য দেশের টান থাকতে পারে।এজন্যই ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক।
কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হল,অন্যকে ভাল বাসতে গিয়ে নিজেকে অপমান।আমাদের মূল্যবোধের এতই অভাব যে আমরা কি করলে আমাদের অপমান হয় তা আমরা বুঝি না।
ঠিক যে পরিমানে অনান্য দেশের প্রতি ভালবাসা আমাদের হৃদয়ে আছে ঠিক কয়েকগুন বেশি পরিমানে ইন্ডিয়া এবং হিন্দু অনান্য ধর্মের প্রতি ঘৃনা আছে। আমরা ধরেই নিয়েছি পৃথিবী তথা বাংলাদেশে শুধু মুসলমানরাই বসবাস করবে।এই দেশ এবং পৃথিবী শুধু মুসলমানদের।
আমরা সৌদিআরব নিয়ে স্বপ্ন দেখিনা কারন ইসলামের পূন্যভূমি আমাদের শুধুমাত্র দাস হিসেবে নিতেই আগ্রহী।এরাবিয়ানদের ভীখিরী বলে ডাক আমাদের কানে মধুর মত বাজে!সৌদিরা অন্যধর্ম বাদ দিলাম,মুসলিমদের যে তাদের দেশে নাগরিকত্ব দিতে এলাও করে না তাতে আমাদের মাথাব্যাথা নেই।
বাল্যশিক্ষা আমাদের জীবনে প্রভাব ফেলে না।কারন আমরা শুধু পাস করার জন্য পড়াশুনা করি।পাস করলেই সার্টিফিকেট। সার্টিফিকেট হলেই চাকুরি। আমরা আমাদের জীবন নিয়ে এতটাই স্বার্থপর হয়ে যাই যে অন্য কাউকে নিয়ে ভাবার সময় আমাদের থাকে না।
গত কয়েকদিন ধরে হিন্দুদের সবচে বড় ধর্মীয় উৎসবের পরপরই কিছু ধর্মীয় দাঙ্গার শুরু হয়।প্রথম দাঙ্গার পরে আমি ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলাম না।ভেবেছিলাম সরকার সামাল দেবে এবং দাঙ্গাকারিদের বিচার করবে।
এর পর ঘটে অবাক করা ঘটনা! প্রায় প্রতিদিনই কয়েকজায়গা থেকে দাঙ্গার খবর আসতে থাকে।এবং সর্বশেষ গত বৃহস্পতিবার রাত তিনটায় আবারো ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে মন্দির ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।ব্যাপারটা নিয়ে এখন আমি খুবই চিন্তিত।
কোন এক হিন্দু যুবক ফেসবুকে ইসলাম নিয়ে কুটুক্তি করত এ দাঙ্গার সুত্রপাত।যে যুবকটি এ ঘটনা ঘটিয়েছে সেই যুবকটি বাংলাদেশের আইনে অপরাধী।বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে।জনগন কেন সাধারন হিন্দুদের ওপর ঝাপিয়ে পড়বে??লুটতরাজের জন্য?? হতেও পারে।
একটা সাধারন ঘটনা ট্রাজেডিতে পরিনত হতে সময় নেয় না।ধর্মীয় দাঙ্গা সব সময় খারাপ।ধর্মীয় দাঙ্গায় কিছু লোকের ফায়দা হলেও হাজার হাজার সাধারন মানুষের প্রান যেতে পারে।
আসুন আমরা আমাদের সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলি।স্যালুট জানাই সেই সব বাংলাদেশি ভাইদের যারা নিজের জীবনের পরোয়া না করে দাঙ্গাকারিদের বিরুদ্ধে রুখে দারিয়েছিল।সরকার এইসব দাঙ্গাকারিদের কঠোর বিচারের আওতায় আনবে বলে আমার বিশ্বাস।
অনান্য ধর্মের ভাই বোনেরা আমাকে ক্ষমা করবেন।আমি লজ্জিত।পারলে দেশকেও ক্ষমা করবেন।আপনাদের মাতৃভূমিও লজ্জিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



