somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারওয়ান বাজারের মোড়ের আরো একটি ঘটনাঃ

১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন পূর্বে সংঘটিত ঘটনাটির প্রতক্ষ্যদর্শী আমি নিজে। সকাল তখন ৯ টা। বসুন্ধরা সিটির পার্শ্বস্থ ফুটপাত দিয়ে সময়মত গন্তব্যে পৌছুতে কারওয়ান বাজার অভিমুখী কর্মস্থল গামী মানুষের ঢল। ট্রাফিক পুলিশও যথারীতি দীর্ঘ সময় ধরে পান্থপথ সিগন্যালে দীর্ঘ বিরতির সিগন্যাল দিয়ে যাচ্ছে।

হঠাৎ ফুটপাথে কিছূ মানুষের হুড়াহুড়ি। জটলার মাঝে ট্রাফিক কনস্টেবলকেও দেখা গেল। কৌতুহলী হয়ে সেদিকে যেতেই ঘটনার বিবরণ জানতে পেলাম। ৯/১০ জনের এক দল ছিনতাইকারী পথচারীর ছদ্মবেশী একজন অফিসগামীর সাথে ইচ্ছাপূর্বক ধাক্কা দিয়ে সবাই মিলে মুহুর্তেই তাকে ঘিরে ধরে এবং ঝগড়া বাজিয়ে মোবাইল সহ মানিব্যাগ হস্তগত করে নেয়। এসময় দায়িত্বপালনরত ট্রাফিক কন্সটেবল ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আক্রান্ত ব্যক্তির সাহায্যার্থে এগিয়ে যায়। এসময় ৩/৪ জন চম্পট দিলেও নেতা গোছের ২/৩ জন ক্রমাগত হুমকি দিতে থাকে কন্সটেবলকে। এসময় ট্রাফিক সার্জেন্ট এগিয়ে এসে দ্রুত ২ জনকে ধরে ফেলে। আর বাকিরা সার্জেন্ট ও কন্সটেবলকে ," কিভাবে কারওয়ান বাজারে ডিউটি করস্ দেইখা নিমু!!" বলে দ্রুত জনারণ্যে মিশে চম্পট দেয়।

সিগন্যালে থেমে থাকা বাস ও অন্যান্য যানবহনের যাত্রীরা এতক্ষণ তামাশা দেখছিল। এক্ষণে তারা উল্লাসে ফেটে পড়ল। সকলেই ট্রাফিক পুলিশ ও কন্সটেবলকে বাহবা দিতে থাকলেও বেচারা কন্সটেবলকে খুবই বিমর্ষ দেখা গেল ও সার্জেন্টকেও অত্যন্ত গম্ভীর হয়ে যেতে দেখা গেল। এর মাঝে ছিনতাইকারী দলের আটককৃত ২ সদস্যকে হ্যন্ডকাফ পড়িয়ে প্রথম আলো ট্রাফিক পুলিশ বক্স এর ভিতরে নিয়ে যাওয়া হলো। কিন্ত তাদের অব্যাহত আস্ফালণ ও হুমকির সম্মুখে পুলিশকে বড়ই দুশ্চিন্তাগ্রস্থ মনে হল। বড়ই আশ্চর্য হলাম পুলিশের অসহায় অবস্থা দেখে। এর মাঝে সার্জেন্টকে আক্ষেপ করতে শুনলাম জনগন কেন এদের পিটিয়ে হস্তান্তর করল না।
আমিও অগ্রসর হয়ে সেই সাহসী পুলিশ কন্সটেবলকে বাহবা দিতে যেতেই মনে হল সে যেন কিছুক্ষণ আগে করা বোকামীর জন্য অত্যন্ত মর্মাহত। অত্যন্ত অনুৎসাহী ভঙ্গিতে মন্তব্য করল, ভাই এইখানকার লোকগুলা বড়ই মারাত্মক। চাকরি করতে গিয়া যদি জান খোয়াই তাইলে পরিবারের কি হবে? আপনারাতো যার যার জাগায় চলে যাবেন, অথচ এই খানেই আমার ডিউটি করতে হবে...." আমিও কিছুটা হতবিহ্বল অবস্থায় আমার কর্মস্থলের দিকে যাত্রা করলাম পুনরায়.....

আগের ঘটনাঃ
যা ঘটে এখন কারওয়ান বাজারের মোড়েঃ

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১২
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×