somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তালা ‘আল বাদরু ‘আলায়না...........

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিউল আউয়াল মাসের ৮ তারিখ। সোমবার। বেলা দ্বিপ্রহর।মধ্যাহ্ন-সূর্যের দীপ্ত দহনে মরুপ্রকৃতি খা-খা করিতেছে। এমন সময় মদিনা হইতে দুই মাইল দূরবর্তী কোবা গিরি শীর্ষে দাঁড়াইয়া একজন ইহুদী দেখিতে পাইলঃ একটা ক্ষুদ্র কাফেলা মদিনা পানে অগ্রসর হইতেছে। ব্যাপার বুঝিতে তাহার বাকী রহিল না। তৎক্ষণাৎ সে উচ্চৈঃস্বরে চীৎকার করিয়া বলিয়া উঠিলঃ "মদিনাবাসী মুসলমানগণ, প্রস্তুত হও, তোমাদের চিরবাঞ্ছিত মহানবী আসিতেছেন"।
হযরত মক্কা হইতে নিরুদ্দেশ হইয়াছেন, এ-সংবাদ মদিনাবাসীরা জানিতে পারিয়াছিলেন। তাঁহারা বুঝিতে পারিয়াছিলেন, রসুলুল্লাহর শুভাগমন আসন্ন হইয়া আসিয়াছে। তাঁহাকে অভ্যর্থনা করিবার জন্য মুসলমানেরা তাই প্রতিদিন প্রত্যুষে কোব-প্রান্তরে আসিয়া সমববেত হইতেন এবং সূর্য-কিরণ অসহনীয় প্রখর না হওয়া পর্যন্ত তথায় অপেক্ষা করিতেন, তারপর বাধ্য হইয়া ঘরে ফিরিয়া যাইতেন। সেদিন তাঁহারা এমনি ভাবেই হযরতের প্রতীক্ষায় বসিয়া থাকিয়া সবেমাত্র গৃহে প্রত্যাবর্তন করিয়াছেন, এমন সময় ইহুদীর এই আহ্বান তাঁহাদের নিকট গিয়া পৌঁছিল।

সংবাদ প্রাপ্তিমাত্র নগরবাসী মুসলমানেরা দলে দলে ঘর হইতে বাহিয় হইয়অ আসিলেন। আবালবুদ্ধবনিতা সকলেরই মনে আজ পুলক ও অফুরন্ত কৌতূহল। দীর্ঘদিনের ধ্যানের ছবি আজ বাস্তব হইয়া দেখা দিবে, আল্লাহর রসুলকে আজ তাঁহারা নিজেদের মধ্যে পাইবেন, এ কি সহজ আনন্দ ! উল্লাস ও উদ্দীপনায় সকলের হৃদয়ই আজ একবারে ভরপুর। হযরত ধীরে ধীরে কোবা-পল্লীতে উপনীত হইলেন। দূর হইতে তাঁহাকে দেখিয়া মনে হইতেছিল বেহেশতের একখানি স্বপ্ন মূর্তি ধরীয়া ধরার ধূলায় নামিয়া আসিতেছে।
...............................................................................
...............................................................................
ধীরে ধীরে হযরত নগর প্রবেশ করিলেন। অমনি শতকণ্ঠে ধ্বনিত হইয়া উঠিলঃ

"শান্তির রাজা এস!
আল্লাহর রসুল এস!
বেহেশতের নিয়ামত এস!
আমরা তোমায় বরণ করি!"

গৃহের আঙিনায় পুরমহিলারা অপেক্ষা করিতেছিলেন। হযরতকে দেখিতে পাইয়া তাঁহারাও আজ আনন্দে এই কাসিদা গাহিয়া উঠিলেনঃ

[" তালা ‘আল বাদরু ‘আলায়না
মিন্ ছানিয়াতিল বিদা‘য়ী
ওয়াজাবাশ শুক্রু ‘আলায়না
মাদা’আ লিল্লাহি দা‘য়ী।....."]

"দেখ চেয়ে ওই চাঁদ উঠেছে
গগন কিনারায়
তার হাসির আভা ছড়িয়ে গেল
নিখিল দুনিয়ায়।"

বালক-বালিকারা দফ বাজাইয়া নাচিতে নাচিতে হযরতকে ঘেরিয়া ধরিল এবং সুললিত কণ্ঠে" ইয়া মুহম্মদ, ইয়া রসুলুল্লাহ!" বলিয়া গান গাহিতে লাগিল। হযরতের সবচেয়ে ভাল লাগিল এই বালক-বালিকাদের নির্দোষ নৃত্য-সঙ্গীত। উটের পিঠ হইতে নূরনবী নামিয়া আসিলেন; সকলের হাত ধরিয়া বলিতে লাগিলেনঃ "তোমরা আমাকে ভালবাস?" একসঙ্গে উত্তর আসিলঃ "আলবৎ! আলবৎ"
হযরত তখন সকলের চিবুক ধরিয়া আদর করিয়া হাসিমুখে বলিলেনঃ" আমিও তোমাদিগকে ভালবাসি!" খুশিবলে বাল-বালিকারা জোরে জোরে দফ বাজাইয়অ জয়ধ্বনি করিয়া উঠিল।
( কবি গোলাম মোস্তফার অমর রচনা 'বিশ্বনবী' হতে চয়িত)
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×