আমার বুইড়া কম্পিউটারটা আবার কথা বলতে পারতেসে। দীর্ঘ ৪ মাস পর সে গতকাল থিকা আবার কথা বলতে শুরু করসে।
ঘটনা আর কিসুইনা। আমার বড় ভাই ৪ বছর ব্যবহার করার পর পুত্রপৌত্রাদিক্রমে কম্পিউটারটা যখন আমার কাছে আসল, সার্চলাইট নিয়া তার সঙ্কীর্ণ অথচ কঠিন অন্তরে ভাইরাস অনুসন্ধানে নাইমা বুঝতে পারসিলাম তার অন্তর ব্যাপকভাবে ভাইরাসাক্রান্ত। অন্য কোন উপায় খুঁইজা না পাইয়া তাই হার্ডডিস্ক ফরম্যাট দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মেন্টোস খাইয়া দিমাগের বাত্তি জ্বালাইয়া হার্ডডিস্ক থিকা ড্রাইভারের সিডির কপি রুমমেটের কম্পিউটারে সেইভ কইরা রাখসিলাম। তারপর বিসমিল্লাহ বইলা দিলাম ফরম্যাট। ড্রাইভারের সিডি ইনস্টল করতে গিয়া দেখি ভাইরাস পঙ্গপাল আমার আগেই কাম সাইরা রাখসে। ড্রাইভারের সিডির বেশ কিছু ফাইল তারা আগেই খাইয়া দাইয়া হজম পর্যন্ত কইরা ফেলসে। ফোন লাগাইলাম বড় ভাইরে। সে যা বলল তাতে রাগ আরো বাইড়া গেল। ড্রাইভারের সিডি সে অনেক আগেই হারাইয়া ফেলসে। অতঃপর আমার পিসি বোবা। রাগ কইরা ৪ মাস তারে বোকা বানাইয়া রাখসিলাম।
গতকাল এক বন্ধুর কাছ থিকা ড্রাইভারের সিডি আইনা সেট-আপ দিতেই সে জবান ফিইরা পাইসে। আমার কম্পিউটারের জন্য তাই মঊজা হি মঊজা। কারণ এই ৪ মাসে সে আমারে শোনানোর মত অনেক কিসুই তার হার্ডডিস্কে জমা কইরা রাখসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


