ছবি-গুগল থেকে
ভোরের শিশিরে ঘাসে জমে থাকা
সচ্ছ শিশির বিন্দু
সুর্যের আলোয় আলোকিত হয়ে
টুপ করে পড়ে বিন্দু
শীতের প্রভাতে গাঁয়ের পথে
শিশির মাড়িয়ে যাই
কত শত স্মৃতি ভাসিয়া বেড়ায় মনে
তারি অন্ত নাই।
হে আমার বাংলা মা তোর সাজানো গোছানো প্রকৃতি
বড় অভিভূত করে আমায় হয়ে যাই উদাসী।
সকাল সাঁঝে কুয়াশায় ভরা তোর বিষন্ন মুখ
অপরুপ লাজে ভেবে নাহি পাই মনে জাগে সুখ
তেত্রিশটা বসন্ত যেমন পেরিয়েছি তেমনি
তেত্রিশটা শীত
কতদিনইবা দেখিতে পারিব
জানিনা আজোবিধ।
তবু প্রাণে দোলা দেয় বাচিঁবার আশা জাগে
কেমন করিয়া থাকিব মা তোরে রেখে কবরের গহিনে।।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




