সত্যি করে বলোতো সখি ভালোবাসা দিবস কোনটা?
দূর বোকা তাও জানোরা ফেব্রুয়ারির চৌদ্দ; তারিখটা।
জানিরে জানি সবি জানি শুধু পারি না বলতে,
বলার জন্য মন দিয়েছে দেয়নি তো কাউকে বুঝাতে।
পঁচিশটা বছর হেঁটে চলেছি বলেনি তো কেউ ভুলেও,
দাড়াও পথিক একটু বোসো কথা আছে শুনে যেও-
আমাকে তোমার সঙ্গে নিবে, নিবে আমার মধুর হাসি,
যে হাসিটা তুমি দিয়েছো দেখেছে নদীর জল রাশি।
তুমি আসলে মনের অরণ্যে গজায় সবুজ পাতা,
পাখিরা সব গেয়ে শোনায় বসন্তেরই বার্তা।
ফুলের কানে ভ্রমর বলে আসছি আমি উড়ে-
ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ ভালোবাসতে শুধু তোরে।
কেউ বলেনি এমন করে ভালোবাসার কথা,
তাইতো আমি ভুলতেছিলাম ভ্যালেন্টাইন’স ডে’টা।
দুর থেকে ঐ মা-মানি আজ ফোনে শুধায় খোকা-
কেমন আছিস সোনা আমার ভালো আছিস কি না?
ভ্যালেন্টাইন’স ডে আজ মাগো আসছি আমি ছুটে-
ভালোবাসি বলে তোমার দুঃখ যাবে টুটে।
মা বললো-বোকা ছেলে ভুলে গেছিস কথা
ভালোবাসি বলতে কোন সময় লাগে না,
ভালো যারা বাসতে জানে আল্লাহর সেরা সৃষ্টি
দীন-দরিদ্র দুখী, পাপী সবাইকে ভালো বাসবি।
ভালোবেসে জয় করা যায় পৃথিবীর মহাকাল-
ধন্যবাদ চৌদ্দ ফেব্রুয়ারি যে দিয়েছে ভালোবাসার বোল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


