somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০০% বিজ্ঞানে বিশ্বাস এক অন্ধ বিশ্বাস। (বিজ্ঞান কি ১০০% নির্ভরযোগ্য?)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞান = অভিজ্ঞতা + পরীক্ষা।
অর্থাৎ অভিজ্ঞতা ও পরীক্ষার সমন্বয়ে বিজ্ঞান তার মত প্রকাশ করে। লক্ষ্য করলে দেখা যায় যে, বিজ্ঞান পূর্বের অভিজ্ঞতার আলোকে যেসব মত প্রকাশ করে ছিল তার অনেক কিছুই বর্তমান অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে নেয়া সিদ্ধান্তের সাথে মিলে না। এমন হওয়া অস্বাভাবিক কিছু না। জ্ঞানের কোন সীমা নেই। যত বাড়বে ততোই জানা যাবে। তাই বর্তমানের অনেক অভিজ্ঞতা ও পরীক্ষা বা সিদ্ধান্ত পূর্বের বিজ্ঞানকে বা সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণিত করবে।

যেমন, প্রাচীন কালের বিজ্ঞানী বা দার্শনিকরা বলতেন পৃথিবী চ্যাপ্টা। কিন্তু বিজ্ঞানের আলোকে আমরা জানি পৃথিবী ডিম্বাকার বা বর্তুলাকার এছাড়াও আরও জানলাম পৃথিবীর কক্ষ পথ সহ কত কিছু। কিন্তু এই শেষ নয়। সামনে আরও জানব।

যারা বিজ্ঞান নিয়ে একটু ঘাটা ঘাটি করেন তারা নিশ্চয় জানবেন যে, বিজ্ঞান প্রায় বা মাঝে মাঝে তার সিদ্ধান্ত পরিবর্তন করে। যেমন সম্প্রতি বলা হয়েছিল, নিউট্রন কণা আলো অপেক্ষা বেশি দ্রুত গতিশীল। কিন্তু কিছুদিন পর সে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের সিদ্ধান্তে ফিরে যায়।
আইনস্টাইনের সময়ের অনেক বিষয় বিজ্ঞান যেভাবে বলত তার অনেক কিছুই আজ সম্পূর্ণ বিপরীত। ঠিক এমন করে আজ বিজ্ঞান আমাদের যা বলে তার অনেক কিছুই বিপরীত হয়ে যেতে পারে ভবিষ্যতে।

তবে কিছু জিনিস আছে যা খুব ভালভাবেই প্রমাণিত। এসব জিনিস অবিশ্বাসের কিছু নেই। যেমন স্যাটেলাইট বা রকেটের মাধ্যমে বিজ্ঞান জানতে পারলো যে, পৃথিবী বর্তুলাকার। এতে অবিশ্বাসের কিছু নেই। বিজ্ঞানের কল্যাণে বেশিরভাগ জিনিস এমন চাক্ষুষ ও নিশ্চিত ভাবে প্রমাণিত। খুব কম জিনিস আছে যা হয় ভবিষ্যতে বিপরীত হয়ে যাবে অর্থাৎ বিজ্ঞানের সিদ্ধান্তকে পরিবর্তন করবে।

যেমন: সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়। (সূর্য আসলে উঠেও না ডুবেও না, এমনটা হয়ে থাকে পৃথিবীর আবর্তনের কারণে) এ সিদ্ধান্ত বিজ্ঞান কয়েক হাজার বছরের অভিজ্ঞতার আলোকে নিয়েছে বা দিয়েছে। কিন্তু বিজ্ঞানের লক্ষ্য লক্ষ্য বা কোটি কোটি বছরের অভিজ্ঞতা এখনো নেই। লক্ষ্য লক্ষ্য আলোকবর্ষ দূরে গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ জানার মত নেই এত শক্তিশালী টেলিস্কোপ। আর আধুনিক বিজ্ঞানের বয়স তো মাত্র কয়েক শতবছর। তাই হতে পারে লক্ষ্য বছর পর পর গ্রহ বা পৃথিবী তার কক্ষপথ বা আবর্তন পরিবর্তন করতে পারে। অর্থাৎ সূর্য পশ্চিমে উদিত হয়ে পূর্বে অস্ত যেতে পারে। অস্বাভাবিক না।

তাই আমি মনে করি বিজ্ঞানের উপর নিশ্চিত ভাবে ১০০% বিশ্বাস করা বা বিজ্ঞানের সকল সিদ্ধান্তকে চোখ বন্ধ করে শতভাগ বিশ্বাস করা হল এক অন্ধ বিশ্বাস।

বিশ্বাস করা যায় সে সমস্ত বিজ্ঞানের সিদ্ধান্ত বা জিনিস যা চাক্ষুষ ভাবে প্রমাণিত। আর এমন জিনিসের সংখ্যা নেহাত কম নয়।

#সাদ
১৩-সেপ্টেম্বর-১৪
#Saad
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

লিখেছেন চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০






সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।

পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×