যতবারই তুমি যুদ্ধ করেছো স্বাধীনতার জন্য
ততবারই আসলে শৃংলিত হয়েছে তুমি পরাধীনতায়,
বোঝনি তুমি মুক্তিকামী অবুঝ মানুষ।
ক্ষত-বিক্ষত হয়েছো, করেছো
রক্তাক্ত তোমার প্রিয় মানচিত্র বার বার।
নতুন নতুন সীমারেখা দেয়নি স্বাধীনতা
দিয়েছে আজীবন নির্বাসন,
একচোখা দৈত্যের গুহায় বন্ধী তুমি
অর্থহীন অাক্ষেপ ক্রন্দন বিলাপে
অজানা সিন্দবাদের প্রত্যাশায়
প্রার্থনার প্রতিমা আগের মতই নির্বিকার।
তুমি মুক্তি বোঝনা,স্বাধীনতা বোঝনা
তুমিতো অন্ধ কৃতদাস।
তুমি তো যুদ্ধ করো শৃংখলের জন্য, দাসত্বের জন্য ;
মুক্তির জন্য নয়
তুমি তা জানোনা
তুমি মুক্তিকামী নির্বোধ মানুষ।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




