আমারও মনে হয় কবিতা লেখা আসলেই অনেক সহজ প্রবন্ধ-উপন্যাস লেখার চেয়ে। যা মনে আসলো, অনুভব করলাম লিখে ফেললাম সৌন্দর্য্য গাঁথা মালায়। তেমন তথ্য- উপাত্ত্ব ঘাঁটা-ঘাঁটির ঝামেলা নেই, মহাজ্ঞানী বিদ্যাসাগর হবার বাধ্যকতা নেই।যতটুকু জানি-বুঝি তা শব্দে শব্দে বাক্যে বাক্যে লিখে দিলেই হলো।কোন মেসেজ- ফিলোসফি কিংবা কোন ফ্যাক্ট, হিস্টোরিক-সাইন্টিফিক ফ্যাক্ট প্রতিফলনের আবশ্যকতা কি আছে। কোন আগামাথা থাকুক না থাকুক, কেউ কিছু বুঝুক না বুঝুক তাতে কি। আমি নিজের জন্য লিখি।
মনে ভাব বিশেষের উদয়ে কিছু একটা লিখে ফেললাম শব্দের তুলিতে আঁকি-ঝুকি। শব্দের শৈল্পিক উপস্থাপনে আমার স্বাধীন বিবৃতি।
আর শিল্প ও সৌন্দর্য্যের মতো কবিতাকেও সংগায়িত করা যায় না বলে কাব্য রচনার স্বাধীনতা মাঝে মধ্যে পৌঁছে স্বেচ্চাচারিতায়। তাই কবিতা লিখতে পারা আনন্দের, সুখের। কারো ভালো লাগুক না লাগুক, কবিতা হোক না হোক না হোক। তবু আমি কবিতা লিখি, নিজের জন্য লিখি; লিখবো আজীবন।কবির কলম স্বাধীন চিরদিন।
(সমালোচনা,ভুল-ত্রুটি পরিমর্জনে স্বাগতম)

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



