somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশন কিংস পার্টির

২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাজনৈতিক দল গঠন করার। নব্বই দশক থেকে শুরু করে অদ্যাবধি সরাসরি পেরে উঠতে পারেননি। তবে শেষ পর্যন্ত তিনি সরাসরি না করলেও তার অধীনস্থরা এটা করেছে। আমার দল, নাগরিক শক্তি হয়ে এবার যে রাজনৈতিক দল গঠন করেছেন মুহাম্মদ ইউনূস, তার নাম জাতীয় নাগরিক পার্টি; ইংরেজিতে এর নাম National Citizens Party, সংক্ষেপে NCP.

কিংস পার্টি বলা হয় সেই সব রাজনৈতিক দলকে যারা সরকারি সহায়তায় দল গঠন করে, সরকারের লেজুড়বৃত্তি করে এবং সরকার শেষ পর্যন্ত সেই দলকে সহায়তা করে। জাতীয় নাগরিক পার্টি তেমনই একটা রাজনৈতিক দল।

এই দলকে রাজনৈতিক দল বলা হচ্ছে ঠিক, কিন্তু দলটির সারাদেশে এখনো কমিটি নেই, সারাদেশে দলীয় কার্যালয় নেই, সারাদেশে নেই সাংগঠনিক ভিত্তি। মোদ্দা কথা, রাজধানীয় বসে বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে টিকে আছে এরা।

এই দলটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মদ ইউনূসের সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। মুহাম্মদ ইউনূস সরাসরি এই দলের সদস্য না হলেও তিনিই এর মূল ব্যক্তিত্ব। এই হিসেবে এই দলকে প্রিন্স পার্টিও বলা যেতে পারে।

এনসিপি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি দেশে নিষিদ্ধ করতে চায়। তারা পুলিশসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করার মিশনে নেমেছে। এবার তাদের লক্ষ্য খোদ সেনাবাহিনী। এই দলের একাধিক নেতা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে সরাসরি আক্রোশমূলক কথা বলেছেন। এই দলের নেতারা ক্যান্টনমেন্ট দখলের হুমকি দিচ্ছেন।

সাদাচোখে এটাকে রাষ্ট্রদ্রোহিতা বলা যায়। কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত দেশে সেনাবাহিনী আমাদের গৌরব ও অহংকারের প্রতীক। সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে তারা কি অর্জন করতে চায়?

এনসিপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার ধৃষ্টতামূলক বক্তব্য প্রদান করেছে। তারা জাতীয় সংসদ নির্বাচন চায় না। চায় গণপরিষদ নির্বাচন। অথচ এই গণপরিষদ নির্বাচনের কোন সুযোগ বাংলাদেশে নাই। তবু তারা গোঁ ধরেছে, এবং মুহাম্মদ ইউনূসের সরকার তাদের প্রতি এখানেও সহানুভূতি দেখিয়ে চলেছে।

বাংলাদেশ সেনাবাহিনী একক কোন ব্যক্তির প্রতিষ্ঠান নয়। এটা দেশের সার্বভৌমত্বের রক্ষাকারী একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার যে মিশনে নেমেছে কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এটা রুখে দেওয়া উচিত দেশবাসীর।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৩
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×