somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড়হুজুর ইউনূসের থ্রি-সিক্স, ছোট হুজুরদের দুর্নীতির ম্যান্ডেট

৩১ শে মে, ২০২৫ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বের কথা মনে আছে। বিদেশে যেখানে যান, সেখানেই তিনি তার ‘থ্রি জিরো থিওরি’ বা তিন শূন্য তত্ত্ব—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণের কথা উল্লেখ করেন। বাইরের লোকদের কাছে তিনি শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। শান্তি প্রতিষ্ঠায় নোবেল পেয়েছেন।

আমরাও সেভাবে জানতাম তাঁকে। তিনি ক্রমে তাঁর চেহারা প্রকাশিত হতে থাকল। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নিঃস্বদের থেকে মুনাফা লুট করে নেওয়া শুরু করলেন। নিয়ম বহির্ভুতভাবে তিনি গ্রামীণ ব্যাংকের এমডির পদ আঁকড়ে থাকলেন। দেশের টাকা পাচার করে আমেরিকার নির্বাচনে হিলারি ক্লিনটনের ফান্ডে জমা দিলেন। শ্রমিকদের টাকা খেয়ে দেওয়ার অভিযোগে মামলা খেলেন, শাস্তি পেলেন আদালতের মাধ্যমে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন ততবার তিনি গ্রামীণ ব্যাংককে সহায়তা করেছেন। কিন্তু বেঈমান চরিত্রের মুহাম্মদ ইউনূস সেটা অস্বীকার করেছেন বারবার। গ্রামীণের এমডির পদ থেকে অপসারণ দিয়ে শেখ হাসিনার সঙ্গে ইউনূসের দ্বন্দ্বের সূত্রপাত। সরকারি প্রতিষ্ঠান হিসেবে তিনি অবসরের বয়সসীমা পার হওয়ার পর আর গ্রামীণ ব্যাংকের এমডির পদ ছাড়তে চাইলেন না ইউনূস। কিন্তু সরকারি নিয়ম প্রতিপালন সরকারের দায়িত্ব, এবং সে হিসাবে সরকার বাধ্য করল তাঁকে। আর এটাই ব্যক্তিগত প্রতিশোধের হিসেবে নিলেন মুহাম্মদ ইউনূস।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করতে কলকাঠি নাড়লেন মুহাম্মদ ইউনূস। সফলও হলেন। একটা লোক আজীবন দেশের বিরোধিতা করে গেল এবং শেষে সে হয়ে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান; এটা কেবলই সম্ভব বাংলাদেশে।

যে লোক আজীবন বাংলাদেশের বিরোধিতা করেই গেছে, তাঁর দ্বারা কীভাবে দেশের মঙ্গল হয়? সেটার প্রভাব আমরা দেখছি গত পৌনে দশ মাসে।

ক্ষমতা দখল করে প্রথমেই নিজের সব মামলা ও সব শাস্তি খারিজ করিয়ে নিলেন। নিজের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করিয়ে নিলেন। তাঁর প্রতিষ্ঠানের কর মওকুফ করিয়ে নিয়ে নিলেন। এরপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়, মোবাইল ফাইনানসিয়াল সার্ভিসেসের লাইসেন্স, বিদেশে লোক পাঠানোর লাইসেন্স করিয়ে নিলেন, ইউনূস সেন্টারের লোকদের সরকারি চাকরি দিলেন।

কেবল তাই নয়, বাংলাদেশের সরকারে নিয়ে আসলেন তিনি বিদেশিদের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়ে আসলেন যে খলিলুর রহমানকে নিয়োগ দিলেন উনি নারী নিপীড়ক এবং বিদেশের নাগরিক।

মুহাম্মদ ইউনূসের আমল হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়। তাঁর সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক মাত্রা দিয়েছে। তিনি ব্যক্তিগতভাবে হচ্ছেন চরম দুর্নীতিবাজ, ফলে এর প্রভাব পড়েছে সরকারের প্রতি সেক্টরে।

তাঁর সরকারের উপদেষ্টা থেকে শুরু করে তাদের পিএ, পিএস, তাদের পরিবারের সদস্যরা, কিংস পার্টির সদস্যদের প্রত্যেকেই জুলাইয়ের নামে লুটপাটের মোচ্ছবে। একেক জনের দুর্নীতির যে তথ্যগুলো বের হচ্ছে সেটা ভয়াবহ।

৫৪ বছরের বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, সেটা কি এই দশ মাসে ছাড়িয়ে গেল কিনা, এটা নিয়ে বিতর্কও চলতে পারে।

খেয়াল করলে দেখবেন, মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম বলে থাকেন, তাদের সবকিছুর 'ম্যান্ডেট' রয়েছে। তাঁর বক্তব্যকে আমলে নিন। দেখবেন বয়ান তাঁর অসত্য নয়। এই সরকার আসলেই জুলাইয়ের নামে এই লুটপাটের ম্যান্ডেটপ্রাপ্ত।

বড় হুজুর মুহাম্মদ ইউনূস কথায় কথায় বিদেশে গিয়ে যে থ্রি-জিরো তত্ত্বের কথা বলেন, দেশে তাঁর দুর্নীতির থ্রি-সিক্স দিয়ে আসলে শুরু। বড় হুজুরের এই থ্রি-সিক্স অর্থাৎ প্রারম্ভিক ৬৬৬ কোটি টাকার দুর্নীতি দিয়ে যে মহাদুর্নীতিবাজ সরকারের যাত্রা শুরু, সেটা অনুসরণ করে চলেছেন ছোটহুজুররা।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৫ দুপুর ১:১৭
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×