অসময়েই পাতারা ঝরে পরতে শুরু করেছে
বৃস্টি হয়নি বলে, তাদের এই ঝরে যাওয়া
আমি বললাম সময় হোক আপনাতেই ভিজে যাবি
কেউ তোকে রুখবে না, ভাসবি তুই??
নাকি ডুবে যাবি অতল জলে!
না বাবা!! আমার ভেসে কাজ নেই!!
আমি বরং ডুবতে থাকি,
তুই আমার সাথে যাবি?? রোদ্দুরে তোর কাজ কি??
না, বর্ষাতিটা খোজে নেই আগে!!
তুই বরং রোখ!! আগে বৃষ্টি হোক।
বৃষ্টিরা এতো তাড়াতাড়ি আসবে না!
তুই আমাদের সাথে চল!
সবাই মিলে একত্রে ঝরে পরব!!
আমি বলি কি শোন?? বরং বৃষ্টি হোক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



