সবশেষে আমি বেচে আছি
আহা কি মহা আনন্দ
একবার চোখ বন্ধ করে
খুব দীর্ঘ একটা শ্বাস নিয়ে ছাড়লাম
বেচে থাকার আকাঙ্ক্ষা
আমার মনে কত যে প্রখর
তা আমার ব্রেন analysis করে ফেললো
যাইহোক তীব্র ঘুম
অথবা অলসময় জীবন
অথবা তীব্র নেশা
খানিকক্ষণ ভাল লাগালেও
ব্যর্থ জীবনের ব্যর্থ প্রাপ্তির সফলতাকে
বানের জলের মতো ভাসিয়ে দিতে পারে না
তবে কোন মহা মায়ায়
অথবা কোন স্বর্গীয় ছায়ায়
ব্যর্থতার প্রাপ্তি
খড়খুটার মতই নগণ্য
কিন্তু মহা মায়া অথবা স্বর্গীয় দীপ্তি
অমানুষের জন্য বরাদ্দ নয়
মানুষ হয়েই শুধু সেখানে
দৃঢ়তা আর ক্ষিপ্রতা বজায় রাখা সম্ভব
তবে সেই মানুষকে অবশ্যই
সহজ সরল সুস্থ আর
সর্বোপরি মানুষময় মানুষই হতে হবে
আশীর্বাদ রল
হে মানুষ,তুমি মানুষ থেকো ।
উৎসর্গঃ যে মানুষগুলো
অমানুষ হওয়ার জন্য ব্যস্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



