কান্না দিয়ে পৃথিবীতে আগমন হয়
শুনেছি তারপর দেখেছি
আমার কি সে রকম হয়েছিল
আমি এই মুহূর্ত পর্যন্ত জানি না
যান্ত্রিক এই পৃথিবী
আগমন আবার গমন
আস্তিক বা নাস্তিক চিরজীবিত থাকার আসা বুহুদূরে
ক্ষমতা ও শাসন কাপিয়ে তোলে পৃথিবীকে
জীবনের জন্য জীবন
আর সত্য মায়া মানুষের জন্য
পাওয়া এখণ দুর্লভ
যা অবশ্য ভাগ্য বলেই দাবি করা যাই
একটু স্থির চিত্ত ভাবনার জন্য যখন বরাদ্দ করা হয় জীবনে
হায় আমি কে, নাস্তিক বলে
অথবা আস্তিক জানলেও মানুস সে কখনই হয় না
তবুও পৃথিবী বেচে আছে
তাহলে আস্তিক বা নাস্তিক যেই হোক
কিছু প্রানি মানুষ হয়েই বেচে আছে
সবাই যদি বুঝত ,মারা যেতে হবে একদিন না একদিন
তবে সব মানুষ মানুষই হয়ে থাকতো আজ
ধন্যবাদ তাদেরকে
যারা সত্য মানুষ
যদিও তাদের মাঝেও ঘুন ধরেছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



