আর কতদিন মোরা
দেশ ও জাতি হিসেবে পিছিয়ে থাকব?
স্বাধীনতা এসেছে তবে
প্রকৃত স্বাধীনতা পেয়েছে কি দেশ?
মোদের এই আর্তনাদ
বিবেকের দংশনে দংশিত হোক সবাই,
কেউ যেন বাদ না পড়ে
বাদ না পড়ে কেউ।
শহীদরা শহীদ হয়েছে ভাষা ও দেশের স্বার্থে
সেই শহীদদের দেশে থেকেও আমরা
আমরা আদর্শ গ্রহণে ব্যর্থ;
ব্যর্থ তেমনি আমরা
এখনো পিছনে পড়ে আছি
এখনো পিছনে দেশ হিসেবে
পড়ে আছি।
দায়বদ্ধতা দায়বদ্ধতা
দায়বদ্ধতা থেকেই এই গান করা
সবার মাঝে এই দায়বদ্ধতা গড়ে উঠুক
কেউ যেন বাদ না পড়ে।
যতটুকু পিছিয়ে পড়েছি
তার থেকে পরিত্রাণ পেতে হলে
আমাদেরকে আলোকবর্ষতেই ছুটতে হবে
না হলে যতটুকু পিছিয়ে পড়েছি
তা থেকে উত্থান আর কখনোই
দেশকে দেশ হিসেবে তুলে ধরতে ব্যর্থ হবে।
চলো চলো চলো চলো
দেশের মানুষেরা
চলো চলো চলো চলো
মাথা তুলে দাড়াই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



