somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে সাবেক উপদেষ্টা মইনুল ও মতিন জড়িত

০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ কারাগারে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্রে ওই সরকারের দুই উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন ও এমএ মতিন জড়িত। ওয়ান-ইলেভেনের পর মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে বিষ প্রয়োগে হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মনিবন্ধন দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের সে সময় হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
বিশেষ কারাগারে হাসিনাকে বিষ প্রয়োগের অভিযোগ গত ২৯ জুলাই প্রথম উত্থাপন করেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেছিলেন, কারাগারে বিষমিশ্রিত খাবার খেয়ে হাসিনা গুরুতর-ভাবে অসুস্থ হয়ে পড়েন। তার চোখ-মুখ ফুলে গিয়েছিল। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলও একই দাবি করেন। এদিকে বিশেষ কারাগারে শেখ হাসিনাকে বিষের পাশাপাশি ভুল ওষুধ সেবন করানোর অভিযোগও করেছেন ডা. মোদাচ্ছের। তিনি বলেন, কারাগারে যাওয়ার পর হাসিনার এক ধরনের অ্যালার্জি হওয়ায় তার চুল পড়ে যাচ্ছে। এ ধরনের অ্যালার্জি তার
আগে কখনও ছিল না।
মহা-কারা পরিদর্শক (আইজি) ও উপ-মহাকারা পরিদর্শকও হাসিনা হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত অভিযোগ করে সে সময় কারাগারে নিয়োজিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি মনে করেন গুরুতর এ বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারকরা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। সাংবাদিকদের সৈয়দ মোদাচ্ছের বলেন, কারাগারে থাকা অবস্থায় পরীক্ষার জন্য আমি বেশ কয়েকবার তার (শেখ হাসিনার) রক্ত সংগ্রহ করতে গিয়েছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ আমাকে তা করতে দেয়নি। এমনকি তার সঙ্গে দেখা করতে দেয়নি। তিনি বলেন, বারবার চেষ্টা করেও তার রক্ত পরীক্ষা করতে পারিনি। সুতরাং এ ধরনের সন্দেহ অযৌক্তিক নয়। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার আগে কারা কর্মকর্তারা বলেছিলেন, ব্যক্তিগত চিকিৎসকরাই শেখ হাসিনার চিকিৎসা করবেন। অথচ পরে আমাদের হাসপাতালেই ঢুকতেই দেননি তারা।
স্কয়ার হাসপাতালে ডা. সৈয়দ মোদাচ্ছের, ডা. প্রাণ গোপাল দত্ত ও অন্যরা বারবার হাসিনার সঙ্গে দেখা করতে গেলে আইজি ও ডিআইজি তাদের ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখতেন বলে জানান মোদাচ্ছের। তাদের কখনও হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ডা. মোদাচ্ছের বলেন, শেখ হাসিনা ডা. প্রাণ গোপালের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেও তাকে হাসিনার কেবিনে ঢুকতে দেওয়া হয়নি। Click This Link
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×