যে বিষয়টি নিয়ে আজ বলছি আমি জানি ও মানি যে বিষয়টা যথেষ্ঠ স্পর্শকাতর। ছেলে-মেয়ের মাঝে কি সত্যিই বন্ধুত্ব হয়? বিষয়টি দেখেই অনেকে হয়ত খেপে যেতে পারেন-ব্যাটার খেয়েদেয়ে কোন কাজ নেই-লেখার আর বিষয় খুজে পায় না! ব্লগাররা প্লিজ কেউ রাগ করবেন না। বিষয়টা নিয়ে একটু ভাবুন। বন্ধুত্ব হবে নির্ভেজাল। এখানে ছেলে বা মেয়ে আসবে কেন? আমারও তো সে কথা-কেন আসবে! কিন্তু এসে তো যা-য়ই। কাউকে উদাহরণ হিসেবে দিয়ে ছোট করব না। তবে আমি দেখেছি, শুনেছি- তিন/চারজনের ভার্সিটি স্টুডেন্টদের গ্রুপ। একটা মেয়ে। বাকি সব ছেলে। একসাথে পড়াশুনা। হৈ-হল্লা। ঘোরাঘুরি। মেয়েটি অনেক আগেই বলেছিল আমরা কেবলই ফ্রেন্ড থাকব। কিন্তু একদিন দেখা গেল মেয়েটিকে প্রুপের একজন পছন্দ করা শুরু করেছে। কিন্তু মেয়েটি অন্য আরেকজনের সাথে বেশি ঘনিষ্ঠ হচ্ছে। এতে আবার প্রথমজনের মন খারাপ..ঝগড়া..কথা বন্ধ..শেষে সব শেষ! তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে-ছেলে-মেয়ের মাঝে কি সত্যিই বন্ধুত্ব হয়?
আবার অনেক সময় দেখা যাচ্ছে-দুজন দীর্ঘক্ষণ রাতে টেলিফোনে কথা বলছে। প্রথমত ফ্রেন্ড থাকা। কিন্তু কখন যেন ছেলেটা বুঝল প্রতিদিন ওর সাথে কথা না বললে তার ভাল লাগে না..চারদিক ফাকা ফাকা লাগছে। অথচ মেয়েটা তাকে নিয়ে কিছুই ভাবছে না। ছেলেটা যখন তার সাথে কথা বলার জন্য খেয়ে না খেয়ে টাকা জমাচ্ছে, মাঝরাতে রিচার্জ করার জন্য মোবাইল নিয়ে শহরময় ঘুরে বেড়াচ্ছে তখন মেয়েটা হয়ত ডিভিডিতে দেখছে-'What woman wants?'!
তাহলে সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে-ছেলে-মেয়ের মাঝে কি সত্যিই বন্ধুত্ব হয়?
আপনারা যা খুশি বলতে পারেন-বলবেন আশাও করি। তবে আমি আজ কিছুই বলব না, মানে শুধুই মন্তব্য পড়ব আর ভাবব কিন্তু একদম চুপ থাকব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


