এই তো সেদিন স্কুলে ভর্তি পরীক্ষা দিলাম। কলেজ শেষ করে এলাম ভার্সিটিতে। তাও প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র একটা পরীক্ষা হলেই আমি গ্রাজুয়েট হয়ে যাব। তারপর কি করব?
চাকরি কি কিছু হবে? নাকি.............মাঝে একটা সেলফোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম। তারা বলেছিল, পরে জানাবে। কিন্তু সেই পরে যে কবে হবে তার কোন সময় আমার জানা নেই।
জীবনে কিছুই হল না। একজনকে খুব পছন্দ করি। কিন্তু সে..........আমাকে বোঝে না। আসলে বুঝতে চায় না। আমার বলাগুলো, চাওয়াগুলো হিমেল হাওয়ায় কেবল হারিয়েই যায়। যাক........যেথায় খুশি............যাক!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






