somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

একজন শিক্ষক কিংবা স্বপ্নের ফেরিওয়ালা...

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি সবসময়ই ব্যাকবেঞ্চার ছিলাম। আক্ষরীক এবং সর্বৈব অর্থেই ব্যাকবেঞ্চার। ক্লাশে এবং ক্লাশের বাইরেও। সবসময় নিজেকে নিয়ে চূড়ান্ত হীনমন্যতায় ভুগতাম। ব্যাপারটা এমন না যে আমার মেধা কিংবা জানাশোনাগত সীমাবদ্ধতাগুলো খুব প্রকট ছিল। বরং আমার চারপাশের আর আট-দশজনের চেয়ে আমি বরং একটু বেশী-ই জানতাম! কিন্তু নিজের ভেতর কেন যেন কখনোই কোন আত্মবিশ্বাস পেতাম না!

বড় হয়েছি অজপারাগায়ের এক ইশকুলে। সেখানে ছাত্র-ছাত্রী কিংবা শিক্ষক কারোরই খুব বেশী কিছু জানার তেমন বালাই ছিলনা। যে ছেলে ইংরেজীতে নিজের নামও ঠিক করে বানান করে লিখতে পারতোনা, দেখা গেলো সেই ছেলেই ক্লাশে ফার্স্ট সেকেন্ড কিছু একটা হয়ে আছে। বাকীদের অবস্থা সহজেই অনুমেয়। স্যার হয়ত কোন ক্লাশে জিজ্ঞেস করলেন, বলতো, সোমালিয়ার রাজধানীর নাম কি? আমাদের বাড়ীতে ৬ ব্যাটারির একটা বিশাল সনি টেপ রেকর্ডার ছিল, তাতে নিয়ম করে আমার মা সংবাদ শুনতেন। সে সময় সোমালিয়ার গৃহযুদ্ধ আর দুর্ভিক্ষ নিয়ে প্রতি ঘণ্টার সংবাদ জুড়েই বিস্তারিত খবর থাকতো। সে সুত্রে সোমালিয়ার রাজধানীর নাম ছিল আমার ঠোঁটস্থ। কিন্তু আমি কোন এক অদ্ভুত ভয়ে, জড়তায়, পেছনের বেঞ্চ থেকে মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে, মুখ হা করে স্যারকে বলার সাহস করে উঠতে পারতাম না। কখনো কখনো যে সাহস করে উঠে দাঁড়াইনি তা না। কিন্তু দাঁড়ানোর পর কি হতো জানিনা, সোমালিয়া হয়ে যেত মালোয়শিয়া! অথচ, আমার সহপাঠীরা বুক চিতিয়ে একেরপর এক নির্দ্বিধায় সোমালিয়ার রাজধানী বানিয়ে ফেলত নয়াদিল্লী কলম্বো থেকে শুরু করে আমেরিকা বা আমাদের নারায়ণগঞ্জকেও!

সেই আমার জড়তা কিংবা হীনমন্যতা কিছুটা হলেও কাটে হাইস্কুলে ক্লাশ নাইন টেনে এসে। নাইনে নাসির স্যার নামে আমাদের ম্যাথমেটিকসের এক শিক্ষক ছিলেন। মুখে জলবসন্তের গোটাওয়ালা ছোটোখাটো গড়নের ফরশা এক মানুষ। সেই ছোটোখাটো মানুষের বড় সর চোখ দেখে স্কুলের তাবত শিক্ষক-ছাত্র থেকে বাঘে মহিষে এক ঘাঁটে পানি খেত! নাইনের অংক পরীক্ষার খাতা নিতে গিয়ে দেখি আমার খাতার উপরীভাগে একটা চমৎকার চশমা আঁকা। ১০০ মার্কসের পরীক্ষায় আমি জ্বলজ্বলে গোল দুটো শুন্য পেয়েছিলাম। সেই শুন্য দিয়ে নাসির স্যার যত্ন করে চশমা এঁকেছিলেন। ভয়ে আমার পেটের ভাত সরাসরি ধান হয়ে গিয়েছিলো। কিন্তু কোন এক অদ্ভুত কারনে নাসির স্যার আমাকে কাছে টেনে নিয়ে কাধে হাত রেখে বলেছিলেন, ‘এমন করলে হয়? তুইতো লেটার মার্কস (৮০) পাওয়ার ছাত্র!’ আমি বরাবরই বিলাই স্বভাবের, রাগ দিয়ে কোনোকালে কিছু হয়নি। সেদিন ভেতরে ভেতরে কিছু হয়েছিলো- আশি আমাকে পেতেই হবে-লেটার মার্কস! পরের পরীক্ষায় আমি স্যারের কথা রাখতে পারিনি। আশি পাইনি।

পেয়েছিলাম আশি টপকে ৯৭।

স্যার আমাকে সত্যি সত্যি একটি লেটার দিয়েছিলেন। চিঠি! সেই চিঠি আমি যত্ন করে রেখে দিয়েছি।

আমার বুকের ভেতর বিশ্বাসের শেকর গাথার বীজ!

গাঁওগ্রাম থেকে হুট করে ইউনিভারসিটিতে পা দিয়েই টের পেলাম কী অথৈ জলেই না পড়েছি! কোথাও যেন ঠাই নেই, কোথাও না! আবারো সেই দ্বিধা, শংকা। আবারো সেই পেছনের বেঞ্চ। নিজের ভেতর অবিরাম যুদ্ধ, বোঝাপড়া। শক্ত হতে হতে ভেঙ্গে পড়া। রোজ ভেঙ্গে পড়া। সম্ভবত থার্ড ইয়ারের কোন এক মেঘলা দিনে, দীর্ঘদিনের অসুস্থতা শেষে, ক্লাসরুমে দেরী করে ঢুকতেই দেখি কালো সাদা মিশেলের শাড়ী পড়া একজন ম্যাম ক্লাশ নিচ্ছেন। যাকে আগে দেখিনি। পিএইচডি করতে দেশের বাইরে ছিলেন এতদিন । পড়াচ্ছিলেন কার্ল মার্ক্সের ‘রিলিওজন’। পুরোপুরি শুকনো খটখটে সেই বিষয় শোনার চেয়ে ব্যাকবেঞ্চে বসে জানালার ভাঙ্গা শার্শিতে আকাশ দেখা অনেক শ্রেয়! তারপর শেষ হোল অনার্স, মাস্টার্স, ইউনিভার্সিটি। তারপর আরও অনেক দিন। সেই ম্যামের সাথে তখন আমার বলতে গেলে তেমন কথাই হয়নি। আসলে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকের সাথেই হয়নি। কেমন গর্তজীবী সেইসময়। আমি আমার দ্বিধা নিয়ে, সংকোচ নিয়ে আরও বেশী বেশী নিজের ভেতর ডুবে থাকতাম। কিন্তু কোন এক অদ্ভুত কারণে, অদ্ভুতভাবে এই মানুষটির কথা আমি গোগ্রাসে গিলতাম, মুগ্ধ হয়ে শুনতাম। ক্লাশে, সেমিনারে কিংবা এক আধটুকুন যখন কথা বলবার সুযোগ হত তখন। আর আমার ভেতর ভেতর কোথায় যেন আমি জেগে উঠতাম, আমার স্বপ্নরা জেগে উঠত।

ম্যাম, আপনি কী জানেন, কিভাবে কিভাবে যেন বুকের ভেতর বুনে দিয়েছেন অজস্র স্বপ্নের বীজ।
------------------------------------------------------

-ছবির মানুষঃ ড. আইনুন নাহার, বিভাগীয় প্রধান, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

-ছবির আলোকচিত্রীঃ সাদাত হোসাইন
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×