বৃষ্টি এলো তাই
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
বৃষ্টি এলো যেই
মেঘলা মেয়ে ভাসল জলে
মনের অজান্তেই
মেঘলা মেয়ে বৃষ্টি ছুঁয়ে
কাঁদল ভীষণ একা
কাজল ধুয়ে বিষণ্ণতার
বাদল দিল দেখা
২
বৃষ্টি এলো বলে
দুপুর রোদের সেই ছেলেটা
ভাসল অথৈ জলে
সেই ছেলেটা জলজ বুকে
জলের দুঃখ মাপে
জলের ভেতর এমন করে
কাহার ছোঁয়া কাঁপে?
৩
কাঁদুক মেয়ে
কাপুক ছেলে
বৃষ্টি নামুক রোজ
জলের ভেতর
লুকিয়ে থাকুক
মনের গহীন খোঁজ
৪
বৃষ্টি এলো তাই
সেই ছেলেটা, মেঘলা মেয়ে
একলা একা নাই।
---------------------------------
বৃষ্টি এলো তাই/ সাদাত হোসাইন
২৫/৫/২০১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন