মাঝে মাঝে কবিতা লিখা শেষ হলে ভাবি
মৃত্যুকে আলিঙ্গন করা যায়
এমনই এক তৃপ্তি আমাকে ঘিরে ধরে
আমি আবার চোখ বোলায় কবিতায়
আবার আবার আবার আরো একবার
যেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে
ভালবাসি বলে ধরেছিলে হাত অথচ সেদিন
আমি মৃত্যুর কথা ভাবিনি, বাঁচতে চেয়েছি তোমাকে পেয়ে
কিংবা যেদিন তোমার প্রস্থান হল আমাকে ছেড়ে
সেদিনও আমি মৃত্যুর কথা ভাবিনি, প্রস্তুত ছিলামনা বলে।
সকল অতৃপ্তি আমাকে কবিতা শিখিয়েছে কি করে মেটাতে হয় তৃষ্ণা
এমনই এক শুক্রবারের সকালে আমার একটা কবিতা উদগীরন হলে
আমি নির্দিধায় আলিঙ্গন করে নিতে পারি মৃত্যুকে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



