ভুল করেছি ভুল করেছি, ভুল ভুল ভুল
মনের সাথে লাগল দ্বন্দ ভীষণ হুলুস্থুল।
মুক্ত হাওয়ায় তুমি যখন, উড়াচ্ছিলে চুল
সেই দেখাটাই ভুল হয়েছে, ভুল ভুল ভুল।।
এখন আমার চোখে কেবল, সেই দৃশ্য ভাসে
অবচেতন মনে শুধু আসছে ভেসে ভেসে।
কোথায় পাব তোমায় আর, কোন দরিয়ার ঘাটে
হাওয়া গেছে, গেছে চুল, সে’তো তোমার সাথে।।
ভুল করেছি ভুল করেছি, ভুল ভুল ভুল
থেকে থেকে রাত জেগে, দিচ্ছি সেই মাসুল।
জমতে জমতে মনের ভেতর জমে গেছে ঝুল
সেই থেকে মাথার ভেতর ভীষণ গন্ডগোল।।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



