
তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
একটা পাখি উড়ে গেল অন্যটা্ও
একটা পাখি দূরে গেল অন্যটাও
পাখির ঠোটে তৃণ সবুজ ঘাস ছিল
পাখি দুটোর ভীষণ রকম ভাব ছিল।।
তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
কিসের এতা তাড়া তোমার বললেনা
সবাই যখন হাসছিল খুব হাসলেনা
তোমায় তখন অন রকম লাগছিল
তবে কি মন দোটনায় দুল ছিল।।
তোমার সাথে আরো কিছু কথা ছিল
শুনলেনা আর অজুহাতের তাড়া ছিল।
দুটি ফুল উল্টো দিকে দুলছিল
ভ্রমর এসে গুণগুনিয়ে গাইছিল
পরাগ রেণুর পরশে তার ভয় ছিল
অবশেষে ফুলের মাঝে বীজ এল।
শরৎ এসে কাশবনে দুলছিল
তোমার সাথে আরো কিছু কথা ছিল।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



