ছোটদের কথা ভাবছেনা কেউ বিশ্বটা বড়দের
ছোটদের খবর নিচ্ছেনা কেউ শূণ্যতা হৃদয়ের।।
বড়রা ভাবছে বড়দের কথা বড় বড় স্বপ্ন
বড়রা তাই নিজেদের নিয়ে আছ খুব মগ্ন।।
ছোটদের নেই লোভ লালসা কিংবা মরণ যুদ্ধ
ছোটরা তাই কথায় কথায় হচ্ছেনা ভীষণ ক্ষুদ্ধ।।
বড়রা দেখ হারিয়ে খুঁজে কোথায় গেছে শান্তি
মরিচিকার পিছু ছুটতে গিয়ে মিলেছে বিষাদ ক্লান্তি।।
বলছি কি তাই চল সবাই আবার ছোট হয়ে যাই
ছোট্ট বেলায় যাব ফিরে বড় হয়ে আর কাজ নাই।।
(কবির সুমনের একটা গান বড়দের জন্য লিখে লাব নেই থেকে আমার এ ভাবনা)
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



