এসো ভাই লুটে খাই কিযে মজা দেশটা
সবাই কেমন খাচ্ছে দেখ রাখছেনা আর শেষটা।
খুবই সহজ ফর্মূলাটা বুদ্ধি থাকা চাই
সরাকারি দলে নামটা হলে কোন চিন্তা নাই।
চান্স যদি নাইবা মিলে বিরোধী দলতো আছেই
ধৈর্য একটু ধরলে তবে ক্ষমতা খুব কাছেই।
লুটে খাবেন পুটে খাবেন বলবেনা কেউ কিছু
চোখ রাঙ্গাবেন ধমক দেবেন নেবেনা কেউ পিছু।
পাতি নেতা হবেন আগে নেতার হালটা ধরে
শ্লোগান দেবেন নেতা আছে সবার অন্তরে।
অমুক ভাই এগিয়ে চলুন দেশ লুটার স্বপ্ন
আমরা আছি পিছু পিছু নেব আপনার যত্ন।
একটু যদি দেখে রাখেন তাতেই যাবে চলে
নেতার নামে চাঁদাবাজি থাকে সব দলে।
এসো ভাই লুটে খাই কিযে মজা দেশটা
সবাই কেমন খাচ্ছে দেখ রাখছেনা আর শেষটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



