
মোবাইলটা হাতে নিয়ে নিজের ছবিটা
ফেইসবুকে ছেড়ে দেবেন সাথে কবিতা
টুইটারে টুক করে ছবিটা আপ করে
ঘুরে আসুন বিশ্বটা লাগিয়ে হ্যাস (#) কি।
সেলফি সেলফি সেলফি এটাই সেলফি।।
যদি হোন ফিল্ম স্টার বাজারে ডিমান্ড নাই
যদি চান আলোচনায় নামটা থাকা চাই
স্নান এর দৃশ্যটা কিছুটা পানির ছিটা
টুকে দিয়ে লিখে দিন টক ঝাল স্পাইসি।
সেলফি সেলফি সেলফি এটাই সেলফি।।
ভালবাসুন ঝেড়ে কাসুন মোবাইলটা নিয়ে বসুন
ঘষে মেজে পেয়াজ রসুন কান্নাটা নিয়ে আসুন
লিখে দিন সুমাইয়া তোমাকে না পাইয়া
রাখলেনা খবর আর কি করে বেঁচে আছি।
সেলফি সেলফি সেলফি এটাই সেলফি।।
ভাল আছি ভাল নেই থাকুন যে অবস্থাতেই
ছবিটা তুলে রাখুন সুদিন আসবেই
ছাড়ুন এক্সপ্রেশন ঝাড়ুন ডিপ্রেশন
নিজেকে নিজেই দেখুন কার তাতে কি!
সেলফি সেলফি সেলফি এটাই সেলফি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



