
চোখে মুখে বুকের মাঝে মনটা আমার কোন কোনে
কাঁপে কেন বুকের মাঝে যখন আমি একা থাকি
ইচ্ছে করে হাতে নিয়ে মনটা খুলে একটু দেখি।
মনটা আমার দেখতে কেমন লাল সাদা নাকি নীল সবুজ
মনের বুঝি রঙ হয় কভুু বুঝিনা ছাই বুঝ অবুঝ
দেহের ভেতর মন আমার কার হাতে এই মনের ভার
আমার তো নেই ইচ্ছে শাসন মনের উপর অধীকার।
মনটা আমার কোথায় থাকে কোথায় করে নাওয়া খাওয়া
চায়না কিছুই, নেইতো তার কোন কিছুর চাওয়া পাওয়া
তবুও আমার ইচ্ছে করে মনটা খুলে একটু দেখি, একটু দেখি
মন রাখেনা মনের খবর ধরতে গেলে কেবল ফাঁকি, কেবল ফাঁকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



