
সাত সকালে বৃষ্টি তুমুল ভাবছে খোকা শুয়ে
ছাতা আছে একটি মোটে বাবা যাবেন নিয়ে।
আজ তবে নেই ইস্কুল কি’যে মজা হবে
থামতে থামতে বৃষ্টি যখন দুপুর হয়ে যাবে।
উঠরে খোকা দেখতো চেয়ে কেমন সুন্দর রোদ
মায়ের ডাকে ভাংল ঘুম স্বপ্ন ছুটে বুদ!
ঢুলু ঢুলু ঘুমের চোখে বর্ষা এল যেন
কোথায় গেল সুখের বৃষ্টি রোদ উঠল কেন?
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




