
গিয়েছিলাম বাজারে কিনেছিলাম মাছ
ঘরে এসে বউ গরম বশে এবার বাছ
ঠিক আছে ঠিক আছে
ডিশ ক্যাবল ঠিক আছে
হিন্দি সিরিয়াল ছাইড়া এবার ধুমাইয়া নাচ।

শান্তির বাবা খাইতে আইছে হাত মুখ ধুইয়া
শান্তির মা নাইওর গেছে ঘর বাড়ি থুইয়া
পড়ল বাজ
আসুক আজ
বিলাই আবার মিয়াও করে বাঘের গর্জন খাইয়া।

বিয়ে মানে সংসার সেই দিন নাই আর
বিয়ে যেন সিড়ি এক উপরে উঠবার
খেলনা গাড়ি ভাংছে
ধরছে কেউ খামছে
কে কোথায় রাত কাটায় সময় নেই দেখবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





