
রাজন গেছে চাঁদের দেশে আসবেনা আর জানি
বলবেনা আর বাঁচার তেষ্টায় দাওনা একটু পানি।
বাবার যেদিন আয় রোজগার নেই, সে যাবেনা কাজে
মায়ের চোখে জল গড়াবে সকাল দুপুর সাঁঝে।
রাজন গেছে আসবেনা আর এমন মরার দেশে
যে দেশেতে শিশু মেরে খুনি মরে হেসে।
যে দেশেতে নাইকো বিচার জালিম জাহান্নামির
যে দেশেতে খুনি রাজা খুনি সবার আমির।
রাজন গেছে সঙ্গে গেছে মানবতার বাণী
দু'চারটা দিন লিখালিখি আর চলবে কপচানি।
মেঘের কথা মনে আছে? সে'তো আছে বেঁচে
দেখি সবাই বলুন দেখি সত্যিই মনে আছে?
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




