
কন্যার বাবা ঘামে, হাজার বরযাত্রী
যৌতুকের নামে, আসবাব সামগ্রী।
কন্যার কথা ভেবে, কিনতে হবে সুখ
নইলে সম্মান যাবে, দেখবেনা কেউ মুখ।
দুইদিন না যেতে, আসে ঈদের বার্তা
এবার দিতে হবে, পাঞ্জাবী আর কোর্তা।
নয়কো বর একা, আছে মা খালা
তাদের শাড়ী হলে, বাবা চাচার পালা।
এবার বুঝি রক্ষে, কন্যার বাবা ভাবে
ধারের টাকাটা, শোধ হবে কিভাবে!
ভাবতে ভাবতে উঠে, কোরবানীর চাঁদ
জামা'ই পাঠায় সালাম, গরু নেবার ফাঁদ।
কন্যার বাবা তবু, হাসি মুখ করে
ছাগলের দিকে চেয়ে, গরুটায় ধরে।
ঈদ কোরবান বিয়ে, ধর্ম মতেই হয়
কন্যার বাবার কাছে, সবই বিষাদময়।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




