
তুমি বললে হ্যালো মন ভালো হয়ে গেলো
মেঘ জমেছিল যা দূরে চলে গেলো।
তুমি বললে হ্যালো কবে আসবে বলো?
চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।
"তোমার আছে বায়না চিরুনি লিপস্টিক আয়না
খেলনার উড়োজাহাজ আর কিছুই চাইনা"
তুমি বললে হ্যালো কবে কিনে দেবে বলো?
কিনে দেবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।
তুমি বললে হ্যালো তাই মন ভালো হয়ে গেলো
সবই দেব আর কি চাই দেখি বলো বলো বলো।
" লাগবেনা কিছুই আর তুমি আসলেই হলো"
চলে আসবো বললাম, হয়তো মিথ্যে বলা হলো।।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




