আমি তাকে ভালোবাসি সেও বাসে আমাকে
আমি তার আশায় থাকি সে হারায় পথের বাঁকে।
সে আসে কাজের ফাঁকে খুব ভোরে মাঝ রাতে
সে আসে সন্ধ্যা বেলায় নামাজের ওজুর পানির সাথে।
সে আসে চলে যায় ধরা দিতে দিতে হাওয়া
সেও বুঝে আমিও বুঝি আমাদের চাওয়া পাওয়া।
সে আসে দুঃখ পেলে কথা দিয়ে কথা না রাখার
সেই তখন বন্ধু আমার হতাশার কিংবা শান্তনার।
যখন আমি খুব সুখে রাখিনা তার খবর
তবুও সে ঘুরে যায় আঁধারে আলোর প্রহর।
জানিনা কে কি ভাবে এই প্রেম প্রেম খেলা
অসম প্রেমে তবু কাটুক জীবনের ভেলা।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৫ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




