
কেঁপে কেঁপে উঠে তার বুক
অবাক চোখে তাকিয়ে দেখে যিশু
বেঁচে আছে এটাই তার সুখ।
কোথায় তোমার নিরাপত্তার বলয়
প্রশ্ন রইল আল্লাহ তোমার কাছে
মাতৃজঠরে লেগেছে আজ প্রলয়
তব্ধ শিশু কান্না ভুলে আছে।
হায় ভগবান তুমিও কেন চুপ
কোথায় গেল মা দূর্গার তীর
হাজার প্রশ্ন দিয়ে আছে ডুব
বিস্ময় মনে করছে ভীষণ ভীড়।
গৌতম তুমি শুনতে পেলে নাকি
বুলেট গেছে শিশুর বুক চিড়ে
শুনছেনা কেউ করছি ডাকাডাকি
কেমনে শিশু আসবে কার নীড়ে।
(মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি মায়ের পেটের শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে ফেলে। গুলিবিদ্ধ হয়ে ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।)
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



